Friday, June 26, 2026

বিতর্কিত পোস্ট করে অস্বস্তিতে KFC!বয়কটের ডাক নেটিজেনদের

Date:

Share post:

এবার অস্বস্তিতে KFC। কাশ্মীরকে ভারতের থেকে আলাদা করার দাবিতে আওয়াজ তোলা কাশ্মীরিদের সমর্থনে পোস্ট করে এবার বিতর্কে জড়াল বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুড চেন কোম্পানি KFC। সোশ্যাল মিডিয়ায় বিশ্বের অন্যতম ফুড চেন সংস্থাকে বয়কটের ডাক দিল নেটিজেনরা। যদিও এ ঘটনায় ক্ষমা চেয়ে নিয়েছে ওই সংস্থা।

আরও পড়ুনঃসব গরিব এখন লাখপতি! রাজ্যসভায় বললেন প্রধানমন্ত্রী

কী থেকে এই বিতর্ক? গত ৫ ফেব্রুয়ারি KFC পাকিস্তানের তরফে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কাশ্মীরের সঙ্গে সংহতির একটি ছবি পোস্ট করা হয়। তাতে লেখা হয়, ”আমরা কাশ্মীরের সংহতি দিবসে তাদের স্বাধীনতার অধিকারের দাবিকে অনুভব করে তাদের পাশেই দাঁড়াচ্ছি।” এই থেকেই বিতর্কের সূত্রপাত। এখানেই শেষ নয়।  পরের দিন আরও একটি পোস্ট করা হয়। তাতে কাশ্মীরিদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে লেখা হয় ”কাশ্মীর কাশ্মীরিদেরই।”



প্রসঙ্গত,ওই দিনটাকে পাকিস্তানে ‘কাশ্মীরের সংহতি দিবস’ হিসেবে পালন করা হয়।এই পোস্ট আসার পর মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। নিমেষে কটাক্ষের শিকার হয় KFC। এবং বয়কটের ডাকও দেয় নেটিজেনরা।

পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় এই ধরণের পোস্টের পর থেকেই চড়তে থাকে বিক্ষোভের পারদ। এরপর KFC ইন্ডিয়ার তরফে টুইট করে ক্ষমা চাওয়া হয়। তারা এই পোস্টের জন্য ভারতবাসীর কাছে ক্ষমা চেয়ে একটি টুইট করেন। টুইটে লেখা হয়, ‘দেশের বাইরে কেএফসির কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যেসব পোস্ট করা হয়েছে তারজন্য আমরা ক্ষমাপ্রার্থী। আমরা ভারতকে সম্মান করি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...