Wednesday, June 24, 2026

MBA পড়ুয়াকে অপহরণ করে গানপয়েন্টে রেখে নগ্ন ভিডিও শুট, চাঞ্চল্য দিল্লিতে

Date:

Share post:

খোদ রাজধানীর বুকে এমবিএ((MBA) পড়ুয়াকে অপহরণ করে গান পয়েন্টে রেখে নগ্ন ভিডিও শুট করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দিল্লিতে। দিন তিনেক আগে ওই পড়ুয়া ফিনাইল খেয়ে আত্মহত্যার(Suicide) চেষ্টা করে। এরপর মঙ্গলবার এই ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ(Delhi police)। খোঁজ চলছে আরো দুইজনের।

জানা গিয়েছে, গত বছর অক্টোবর মাসের ২৩ তারিখ তাকে অপহরণ করা হয়। গানপয়েন্টে রেখে নগ্ন ভিডিও শুট করা হয়। এরপর চলে ব্ল্যাকমেইলিং। আরও একটি ভিডিও তোলা হয় তাঁর, যেখানে সঙ্গে গাঁজা, চরস ও পিস্তল দেখা গিয়েছে। এই ভিডিও দু’টি দেখিয়ে ওই ছাত্রের কাছে ২০ লক্ষ টাকা দাবি করে অভিযুক্তরা। নচেত ভিডিও প্রকাশ্যে আনার হুমকি দেওয়া হয়। এই অবস্থায় পরিবার ৫ লক্ষ টাকা দেয় দুষ্কৃতীদের। যদিও এরপরেও ওই ছাত্রের নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়া হয় তাঁর বন্ধু ও আত্মীয়দের মধ্যে। এমনকি পয়লা ফেব্রুয়ারিতে নতুন করে পরিবারকে হুমকি দেওয়া হয়, বাকি ১৫ লক্ষ টাকা না মেটালে এমবিএ পড়ুয়াকে খুন করা হবে। চূড়ান্ত অপমানিত হয়ে পরিস্থিতির চাপে আত্মহত্যার চেষ্টা করে পড়ুয়া।

আরও পড়ুন:বিজেপিকে ভোট দিতে বারণ করে ‘হুমকি’ খোদ দলীয় নেত্রীর!

এরপরই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন দক্ষিণ দিল্লির বাসিন্দা ওই এমবিএ ছাত্র। পরিবারের অভিযোগ, এক পুলিশ কনেস্টবল ধর্মপাল উলটে ওই ছাত্রের সঙ্গে খারাপ আচরণ করেন। অসহায় পরিস্থিতিতে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ছাত্র। যদিও পুলিশ জানিয়েছে, ছাত্রের অভিযোগের ভিত্তিতে রবিবার অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বাকি দোষীদের খোঁজ চলছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...