Wednesday, June 24, 2026

Rabindranath Raychowdhuri: প্রয়াত টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রধান স্থপতি রবীন্দ্রনাথ রায়চৌধুরী, শোকস্তব্ধ সবমহল

Date:

Share post:

প্রয়াত টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম রায়চৌধুরী (Goutam Roychowdhury) ও সত্যম রায়চৌধুরীর (Satyam Roychowdhury) পিতা রবীন্দ্রনাথ রায়চৌধুরী (Rabindranath Roychowdhury)। বয়স হয়েছিল ৯০ বছর। মঙ্গলবার, ভোরে তাঁর জীবনাবসান হয়। তিনি রেখে গেলেন স্ত্রী পারুল রায়চৌধুরী, তিন পুত্র গৌতম রায়চৌধুরী, উত্তম রায়চৌধুরী এবং সত্যম রায়চৌধুরী, দুই কন্যা গীতা বসু, গায়ত্রী ঘোষ, দুই জামাতা স্বপনকুমার বসু, তপনকুমার ঘোষ এবং পৌত্র-পৌত্রীদের। রবীন্দ্রনাথ রায়চৌধুরীর পৌত্র-পৌত্রীরাও এখন কর্মজগতে প্রতিষ্ঠিত।

১৯৩২ সালের পয়লা জানুয়ারি জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ রায়চৌধুরী। সব সময় নিজেকে দেশ গড়ার কাজে ব্যস্ত রাখতেন তিনি। টেকনো ইন্ডিয়া গ্রুপের (Techno India Group) প্রতিষ্ঠার পিছনে তিনিই ছিলেন প্রধান স্থপতি। কর্মযোগী রবীন্দ্রনাথ রায়চৌধুরী বড় মাপের উদার মনের মানুষ ছিলেন। তাঁর ধারাবাহিক নিরলস প্রচেষ্টায় বিশ্বের দরবারে প্রতিষ্ঠা পেয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপ। রবীন্দ্রনাথ রায়চৌধুরীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন সব মহলের মানুষ। রায়চৌধুরী পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছেন রাজনৈতিক ও সাংস্কৃতিক জগতের অনেকে। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে টেকনো ইন্ডিয়া গ্রুপের সব সংস্থা এবং প্রতিষ্ঠানে এদিন সব রকম কাজকর্ম বন্ধ রাখা হয়। মঙ্গলবার সন্ধেয় কেওড়াতলা মহাশ্মশানে রবীন্দ্রনাথ রায়চৌধুরীর শেষকৃত্য সম্পন্ন হয়।

আরও পড়ুন- বিজেপিকে ভোট দিতে বারণ করে ‘হুমকি’ খোদ দলীয় নেত্রীর!

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...