Thursday, June 4, 2026

Corona Update: করোনা কি শেষ? কোভিড নিয়ে বড় আপডেট দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Date:

Share post:

অতিমারির(COVID 19) দাপট কি শেষ? নাকি এখনও আছে কিছু বাকি? কতটা নিশ্চিন্ত থাকতে পারবেন আপনি? এবার এইসব প্রশ্নের উত্তর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা( World Health Organization)।কোভিডের(COVID 19) শক্তি কমেছে কিন্তু আগামি দিনে কোভিড বিলুপ্ত হবে এই ভাবনা ভুল, স্পষ্ট জানাল হু(World Health Organization)।

করোনা ভাইরাস নিয়ে এবার বড়সড় বার্তা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ডাঃ টেড্রোস আধানম গেব্রেয়েসাস । তিনি জানান আপাত দৃষ্টিতে অনেকের মনে হচ্ছে কোভিড প্রায় শেষ! কিন্তু এমন ধারণা করা উচিত নয়। তিনি জানান শুধু আগামি কয়েকমাস নয়, গোটা বিশ্বজুড়ে আরও কয়েক দশক ধরে কোভিড ১৯ থাকবে। আর যাঁদের কোমর্বিডিটি আছে তাঁদের ক্ষেত্রে এই রোগ ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এই বিষয়ে দেওয়া এক বিবৃতিতে ডঃ টেড্রোস জানান যে বর্তমানে কমনওয়েলথ দেশগুলির জনসংখ্যার মাত্র ৪২ শতাংশ মানুষ ভ্যাকসিনের দুটি ডোজ পেয়েছেন। পাশাপাশি  তিনি জানান দেশগুলির মধ্যে ব্যাপক টিকা বৈষম্য রয়েছে।

সম্প্রতি করোনা ভাইরাসের নতুন স্ট্রেন অনেকটাই সমস্যা বাড়িয়েছে।বিশ্বের অন্তত ৫৭টি দেশে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে অমিক্রণ। সম্প্রতি এমনটাই জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই মানুষের মধ্যে ইমিউনিটি পাওয়ার কমে যাওয়ার সম্ভাবনাই বেশি। আর ভবিষ্যতে সংক্রমণ এড়ানোর মতো যথেষ্ট অ্যান্টিবডি না থাকার আশঙ্কা করছেন গবেষকরা।
মঙ্গলবার হু-এর বিশেষজ্ঞ মারিয়া ভান কেরখোভে সাংবাদিকদের জানিয়েছেন, বিএ.২’-এর সম্পর্কে এখনও বিশেষ কিছুই জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এই রূপটি ওমিক্রনের প্রাথমিক রূপের চেয়ে সামান্য বেশি সংক্রমণ ক্ষমতা সম্পন্ন।


তাই এখনই নিশ্চিন্ত হওয়ার কিছু নেই। দরকার টিকাকরণ আর প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করা।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...