Saturday, April 4, 2026

ওয়েইসি ‘বিজেপির কোকিল’, ফির যোগীজি আয়েগা তো আপ লোগকো খা জায়েগা: মমতা

Date:

Share post:

সমাজবাদী পাটি তথা অখিলেশ যাদবের সমর্থনে উত্তরপ্রদেশ বিধানসভা প্রচারে গিয়ে কার্যত ঝড় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রচারে শুরু থেকে শেষ পর্যন্ত তিনি বিভিন্ন ইস্যুতে সরব ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক মেজাজে বিজেপির ব্যর্থতাকে তুলে ধরে যোগী আদিত্যনাথকে কার্যত তুলোধোনা করেন।
একইসঙ্গে আসাদউদ্দিন ওয়েইসিকে ‘বিজেপির কোকিল’ বলেও কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় ছিল ‘ঘুমিয়ে থাকা’ কংগ্রেসও।

লখনউয়ে অখিলেশ যাদবকে পাশে বসিয়ে ভার্চুয়াল নির্বাচনী সভা থেকে তৃণমূল নেত্রী উত্তরপ্রদেশবাসীকে সতর্ক করে বলেন, “ফির যোগীজি আয়েগা, তো আপ লোগকো খা জায়েগা।” অর্থাৎ ফের একবার যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে রাজ্যের মানুষের ক্ষতি হবে বলেই দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশে যখন কোভিডে মানুষের মৃত্যু মিছিল চলছে, তখন রাজ্যের মানুষের পাশে না থেকে যোগী বাংলায় গিয়ে ভোট প্রচারে ব্যস্ত ছিলেন বলেও কটাক্ষ করেন মমতা। নাম না করে বিদায়ী মুখ্যমন্ত্রী যোগীর উদ্দেশ্যে তিনি বলেন শুধু ভোটের সময় সাধু-সন্ন্যাসী হলে চলবে না। সারা বছর সাধু-সন্ন্যাসী হতে হবে।

একই সঙ্গে কংগ্রেসকেও নিশানা করেন বাংলার মুখ্যমন্ত্রী। ঘুমিয়ে থাকা কংগ্রেস যে উত্তরপ্রদেশ থেকে বিজেপিকে উৎখাত করতে পারবে, সে বিষয়টিও তাঁর বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করে দেন তৃণমূল সুপ্রিমো।

গোটা দেশজুড়ে ‘ভোট কাটুয়া’ বলে পরিচিত মিম নেতা আসাদউদ্দিন ওয়েইসিকেও তোপ দাগেন মমতা। তাঁর কথায়, আসাদউদ্দিন ওয়েইসি আসলে ‘বিজেপির কোকিল’। বিজেপির সঙ্গে বোঝাপড়া করে বিরোধী দলগুলোকে দুর্বল করতে চান আসাউদ্দিন।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...