Saturday, April 4, 2026

যোগী রাজ্যে দেনায় ডুবে ফেসবুক লাইভে এসে বিষ খেলেন দম্পতি, মৃত্যু স্ত্রীর

Date:

Share post:

দেনায় ডুবে করুণ পরিণতি দম্পতির। পাওনাদের লাগাতার চাপ নিতে না পেরে আত্মহত্যারই সিদ্ধান্ত নেন যোগী রাজ্য উত্তরপ্রদেশের এক ছোটখাটো ব্যবসায়ী। ফেসবুক লাইভে এসে বিষ খান ওই দম্পতি। স্বামী হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, আর মৃত্যু হয়েছে স্ত্রীর।

দু’‌মিনিটের ওই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে পেশায় জুতোর ব্যবসায়ী বছর চল্লিশের রাজীব তোমর একটি প্যাকেট কেটে কিছু একটা মুখে ঢেলে দিলেন। তাঁর স্ত্রী এসে আটকানোর চেষ্টা করেন। মুখ থেকে ওই জিনিস ফেলে দিতেও বলেন। এরপর অবশ্য রাজীবের স্ত্রীকে লাইভে আর দেখা যায়নি।

আরও পড়ুন:ত্রুটিপূর্ণ ক্ষুধার পরিমাপ: Global Hunger Index-এর রিপোর্ট খারিজ কেন্দ্রের

ফেসবুক লাইভে এসে বিষপান করার আগে রাজীব বললেন, “আমার কথা বলার স্বাধীনতা রয়েছে। আমি ঋণ শোধ করব। আমি মারা গেলেও শোধ করব। দয়া করে এই ভিডিওটি সকলে শেয়ার করুন। আমি দেশ–বিরোধী নই। আমার দেশের ওপর আস্থা রয়েছে। কিন্তু আমি মোদিজিকে বলতে চাই, আপনি ক্ষুদ্র ব্যবসায়ী আর কৃষকদের শুভাকাঙ্ক্ষী নন। আপনার নীতি বদল করুন। জিএসটি নীতির কারণেই আজ আমার এই হাল।”

ওই লাইভ দেখার পরই নেটিজেনরা পুলিশে খবর দেয়।পুলিশ গিয়ে দু’‌জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালেই মৃত্যু হয়েছে স্ত্রী পুনম তোমরের। আর মৃত্যুর সঙ্গে লড়ছেন রাজীব। উত্তরপ্রদেশ ভোটের আগে এমন ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় শুরু হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...