Saturday, May 30, 2026

Viral Video – classroom :  ক্লাসের মধ্যেই দুই ছাত্রীর হাতাহাতি, ভাইরাল হল ভিডিও

Date:

Share post:

বছর দুয়েক পরে স্কুল খুলল । অথচ স্কুল খুলতেই মারামারি ক্লাসের মধ্যে। ঘটনাটি ঘটেছে হাওড়ার  জগদীশপুর হাইস্কুলে।  জানা গিয়েছে এদিন নবম শ্রেণির দুই ছাত্রীর মধ্যে প্রথমে  বচসা শুরু হয়। তারপরই চুলোচুলি শুরু হয়ে যায় দুজনের মধ্যে।  ভিডিওটি ভাইরাল হতেই  শোরগোল পড়ে  যায়।  জানা গিয়েছে কিছু  ব্যক্তিগত সমস্যা নিয়ে তাদের মধ্যে বচসা শুরু হয়েছিল।  ক্লাসরুমের ভিতরেই তৃতীয় ও চতুর্থ পিরিয়ডের মাঝে চলতে থাকে হাতাহাতিও।  ক্লাসে শিক্ষক না থাকার সুযোগে সেই হাতাহাতি আরও চরমে ওঠে । ইতিমধ্যেই দুই ছাত্রীকে সাসপেন্ড করা হয়েছে। তাদের অভিভাবকদেরও ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে ।

 

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...