Saturday, April 4, 2026

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আটক ভারতীয় যুবক

Date:

Share post:

খায়রুল আলম , ঢাকা: বাংলাদেশের(Bangladesh) সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের হাতীবান্ধার জাওরানী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আব্দুর রহিম মিয়া (২৮) নামে এক ভারতীয় নাগরিককে(Indian citizen) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (BGB) সদস্যরা। বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করে হাতীবান্ধা থানায় সোপর্দ করে বিজিবি।

এর আগে, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের জাওরানী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জাওরানী ক্যাম্পের টহল দল। আটক রহিম মিয়া (২৮) ভারতের কোচবিহার জেলার শীতলকুচির থানার গিদালদাহ গ্রামের সুখ লাল মিয়ার ছেলে।হাতীবান্ধা উপজেলার জাওরানী ১৫ বিজিবি ক্যাম্পের নায়েক সুবাদার জহুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ৯০৯ নম্বর মেইন পিলারের ভারতীয় কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে ভেলাগুড়ি ইউনিয়নের জাওরানী এলাকায় প্রবেশ করলে ভারতীয় নাগরিক আব্দুর রহিম মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার ৫০০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গরু ব্যবসার বিষয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের কথা স্বীকার করেন।

আরও পড়ুন:Rishra: উন্নয়নের খতিয়ান তুলে ধরে রিষড়ায় প্রচার তৃণমূলের

এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে হাতীবান্ধা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল ইসলাম জানান, আটক ভারতীয় নাগরিক অবৈধ অনুপ্রবেশের দায়ে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...