Friday, April 3, 2026

হিজাব বিতর্ক : শাখা-পলা, সিঁদুর, পাগড়ি নিষিদ্ধ করার দাবি নেতাজির প্রপৌত্র চন্দ্র বসুর

Date:

Share post:

হিজাব বিতর্ক এখন জাতীয় ইস্যু৷ হিজাব পরা নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে কর্ণাটকে (Karnataka Hijab controversy)৷ শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় চিহ্ন বহনকারী হিজাব পরে কেন আসবেন ছাত্রীরা তা নিয়ে প্রশ্ন তুলছেন হিন্দুত্ববাদীদের একাংশ৷ এবার এই হিজাব বিরোধীদের কড়া আক্রমণ করলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসু (Chandra Kumar Bose)৷ বুধবার চন্দ্র বসু টুইটারে লেখেন, হিজাব নিষিদ্ধ হলে শাখা-পলা, সিঁদুর, পাগড়ি, সব রকমের ধাগা, তাবিজও নিষিদ্ধ করা হোক৷ চন্দ্র বসুর মতে, ধর্মীয় মেরুকরণ করে ভোটে জিততে এভাবেই বিভাজনের রাজনীতি করা হচ্ছে৷

 

চন্দ্র বসু টুইট করে আরও বলেছেন, বিষয়টি হিজাব নয়৷ যে ধর্মনিরপেক্ষতা, সমাজতান্ত্রিকতা ও গণতান্ত্রিকতা দেশের নাগরিকদের ন্যায়, সমতা, স্বাধীনতার আশ্বাস দেয় এবং সৌভ্রাতৃত্বের প্রচার করে তাকে ধ্বংস করা৷

আরও পড়ুন: ত্রুটিপূর্ণ ক্ষুধার পরিমাপ: Global Hunger Index-এর রিপোর্ট খারিজ কেন্দ্রের

চন্দ্র বসু জানিয়েছেন, গেরুয়া ত্যাগের প্রতীক৷ তাই গেরুয়াকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা বন্ধ হোক৷ তিনা গেরুয়া দলগুলিকে কটাক্ষ করে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে যে রাজনৈতিক দলগুলি ধর্মীয় চিহ্ন ব্যবহার করে তা নিষিদ্ধ করা দরকার৷

বুধবারই সিঙ্গল বেঞ্চ হিজাব পরা (Karnataka Hijab controversy) মামলাটি বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়েছে৷ সামনেই উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের ভোট। ঠিক এমন সময়ই বিজেপি শাসিত কর্ণাটকে আচমকা শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে৷ কিন্তু এতদিন হিজাব পরেই ক্লাস করছিল পড়ুয়ারা৷

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...