Friday, April 3, 2026

২০১৮-২০২০ সালের মধ্যে আত্মহত্যা করেছেন ২৫ হাজারের বেশি

Date:

Share post:

করোনার (Covid 19) সময় যখন কর্মসংস্থান নিয়ে গোটা দেশজুড়ে টালমাটাল পরিস্থিতি ঠিক তখনই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ২০১৮-২০২০-র পরিসংখ্যানে উল্লেখ, ৯ হাজার ১৪০ জন বেকারত্বের জ্বালায় এবং ১৬ হাজার ০৯১ জন লোন এবং ঋণের ফাদে জড়িয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। বুধবার কর্মসংস্থান বিষয়ক আলোচনা চলাকালীন ন্যাশানাল ক্রাইম রেকোর্ড ব্যুরো (NCRB)-র তথ্য তুলে ধরে এই তথ্য দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই (Nityanand Rai)।

রিপোর্ট (NCRB) অনুযায়ী, ২০২০ সালে দেশে করোনা আছড়ে পড়ায় সবথেকে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে। বেকারত্বের জ্বালায় ৩ হাজার ৫৪৮-এর বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে। যেখানে ২০১৮ সালে ২ হাজার ৭৪১ টি এবং ২০১৯ সালে ২ হাজার ৮৫১ টি আত্মহত্যার ঘটনা ঘটেছে বেকারত্বের কারণে। রেকর্ড থেকে এমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুন-দশম ও দ্বাদশের টার্ম-২ পরীক্ষার তারিখ ঘোষণা সিবিএসই-র, পরীক্ষা হবে অফলাইনেই

সরকারের তরফে দেওয়া তথ্যে (NCRB) লোন-ধারের দায়ে মৃত্যু ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ১৬ হাজার ০৯১ জনের মৃত্যু হয়েছে। যেখানে ২০১৮ সালে দেউলিয়ার কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছিল ৪ হাজার ০৭০ জনের। সেখানে ২০১৯ সালে সেই তথ্য বেড়ে হয়ে গিয়েছে ৫ হাজার ৯০৮। তবে ২০২০ সালে সে সংখ্যা কমে হয় ৫ হাজার ২১৩।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...