Wednesday, June 24, 2026

তৃণমূলে ফিরতে চাইছেন শুভেন্দু, কিন্তু ফেরানো হবে না: বিস্ফোরক কুণাল ঘোষ

Date:

Share post:

পুরভোট উপলক্ষে বিজেপির(BJP) প্রার্থী তালিকাকে কেন্দ্র করে জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়েছে। কাঁথিতে অধিকারী পরিবারের কোনো সদস্য টিকিট পাননি। এই পরিস্থিতিতেই বুধবার সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের(TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, “রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) তৃণমূলে ফিরতে চাইছে। ওর সঙ্গে দু’-একজন যারা গিয়েছে, তারাও চাইছে ফিরতে। শুভেন্দু ফিরতে চাইছে, কিন্তু ফেরানো হবে না।”

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, “শুভেন্দু তৃণমূলে ফিরতে চান বলে আমাদের কাছে খবর। কারণ কাঁথিতে অধিকারী পরিবারের কাউকে টিকিট দেয়নি বিজেপি। এত নাকি ভাল কাজ করেছে। বিজেপিতে এখন দমবন্ধ হয়ে আসছে শুভেন্দুর। সৌমেন্দু অধিকারী টিকিট পেলেন না কেন? তৃণমূল অধিকারী পরিবারকে সব দিয়েছিল। এদিকে দরজায় ঠকঠক চলছে।” পাশাপাশি তৃণমূল সরকারকে শুভেন্দুর লাগাতার আক্রমণ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “শুভেন্দু রাজ্যসরকারকে যদি না আক্রমণ করে তাহলে তো ইডি, সিবিআই-এর মুখে পড়বে। কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেবে। তাই বলছেন এসব। অধিকারী পরিবারের ডানা ছেঁটেছে বিজেপি। দাঁড়ালেই তো হারত। যেভাবে পরিবারতন্ত্র চালিয়েছেন তৃণমূলে থাকতে। এখন ভেসেই থাকতে হবে।”

আরও পড়ুন:Murder: চোখে পেরেক গেঁথে শ্বাসরোধ করে যোগীরাজ্যে নৃশংসভাবে খুন শিশু

এখানে অবশ্য থামেনি তৃণমূল মুখপাত্র। বিজেপির অন্তর্দ্বন্দ্বের বিষয়টি তুলে ধরে তিনি আরও যোগ করেন, “আদি বিজেপি চায় না অধিকারী পরিবারকে। কর্পোরেশনের প্রার্থী হওয়ার যোগ্যতা অধিকারী পরিবারের নেই। সেটা বিজেপির প্রার্থী তালিকা দেখেই বোঝা যাচ্ছে।” অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেউ একহাত নেন কুণাল ঘোষ। তিনি বলেন, “বিজেপিতে সার্কাস চলছে, সুকান্ত মজুমদার আগে সেটা দেখুন। শান্তনু ঠাকুররা কী করছেন, তার কোনও খবর ছিল সুকান্তর কাছে? বিজেপি এখন জনবিচ্ছিন্ন, মানুষ সহ্য করতে পারছে না।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...