Saturday, June 20, 2026

দাঁইহাটায় বিজেপি প্রার্থীদের আপত্তিকর মুহূর্তের ছবিতে ছয়লাপ

Date:

Share post:

(বিজেপি প্রার্থী বিনীতা বড়াল বিয়ারের বোতল হাতে নিয়ে ক্যামেরায় পোজ দিচ্ছেন সমুদ্র সৈকতে শুয়ে শুয়ে)

 

আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভার ভোট। তার আগেই অস্বস্তিতে গেরুয়া শিবির। দাঁইহাট পুরসভায় বিজেপি প্রার্থী দম্পতির ‘আপত্তিকর’ ছবিতে ছয়লাপ গোটা শহর। যা নিয়ে শুরু হয়েছে শোরগোল।

বিজেপি প্রার্থী স্বামী-স্ত্রীর স্বল্প পোশাকে সমুদ্র সৈকতে ঘনিষ্ঠ মুহূর্তের ছবিতে। কোথাও আবার পোস্টারে শুধুই বিজেপি প্রার্থী বিনীতা বড়াল বিয়ারের বোতল হাতে নিয়ে ক্যামেরায় পোজ দিচ্ছেন সমুদ্র সৈকতে শুয়ে শুয়ে।

বিজেপি প্রার্থী দম্পতি বিনীতা বড়াল ও সিদ্ধার্থ বড়াল এবার দাঁইহাট পুরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী। তাঁদের অভিযোগ, স্বামী-স্ত্রীর ‘ব্যক্তিগত’ ছবিকে ‘বিকৃত’ করে ‘নোংরা রাজনীতি’ করা হচ্ছে। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে অভিযোগ উড়িয়ে দাবি করা হয়েছে, এসবই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। যাঁরা বড়াল দম্পতির জন্য টিকিট পায়নি, তারাই এসব করেছে। আর দোষ দেওয়া হচ্ছে তৃণমূলের উপর।

 

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...