Friday, April 3, 2026

Rishra: উন্নয়নের খতিয়ান তুলে ধরে রিষড়ায় প্রচার তৃণমূলের

Date:

Share post:

পুরভোটের দিনক্ষণ ঘোষণা এবং মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই হুগলির (Hoogli) বারোটি পুরসভার অন্যতম রিষড়া পুরসভায় বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা তুঙ্গে উঠেছে। বুধবার, মনোনয়ন জমা দিয়েছেন শাসকদল তৃণমূল (Tmc)-সহ বিরোধী বিজেপি (Bjp), কংগ্রেস (Congress) এবং বামফ্রন্ট (Left) প্রার্থীরা।

দেওয়াল লেখা থেকে শুরু করে কোভিড (Covid) বিধি মেনে ছোট ছোট গ্রুপ মিটিং এবং কর্মিসভা করছে তৃণমূল। রিষড়া পুরসভার বিদায়ী প্রধান বিজয় সাগর মিশ্র জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee) নেতৃত্বে সারারাজ্যে যে উন্নয়নের কাজ হয়েছে সেই উদাহরণ তুলে ধরেই প্রচার শুরু হয়েছে। রাস্তা থেকে আলো, জঞ্জাল সাফাই, শিক্ষা, পানীয়জল সব ক্ষেত্রেই উন্নতি ঘটেছে এই পুর বোর্ডের আমলে। 23 টি ওয়ার্ডের প্রত্যেকটি রাস্তা কংক্রিটের করা হয়েছে।

আরও পড়ুন:Viral Video – classroom :  ক্লাসের মধ্যেই দুই ছাত্রীর হাতাহাতি, ভাইরাল হল ভিডিও

বিজয়সাগর মিশ্র (Bijay Sagar Mishra) বলেন, বাম আমলে এখানকার বাঙ্গুর পার্ক এলাকায় একটি মাতৃসদন তৈরি হয়েছিল। কিন্তু দীর্ঘদিন অবহেলায় সেটা জীর্ণ দশায় মধ্যে পড়েছিল। কিন্তু তৃণমূলের এই পুরবোর্ডের আমলে সেটিকে একটি ঝাঁ চকচকে অত্যাধুনিক স্বাস্থ্য কেন্দ্রে পরিণত করা হয়েছে। পাঁচতলা ভবনটিতে রয়েছে অত্যাধুনিক স্বাস্থ্যব্যবস্থা।

যে রবীন্দ্রভবনটি ছিল তার আমূল পরিবর্তন করে একেবারে আধুনিক প্রেক্ষাগৃহে রূপ দেওয়া হবে। আগামী দু’মাসের মধ্যেই রবীন্দ্র ভবনটি চালু হয়ে করা যাবে। পাশাপাশি, রিষড়া সেবা সদনটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি কমিউনিটি হলে ব্যবস্থা তৈরি করা হয়েছে। এই সব পরিষেবা ও উন্নয়নকে সামনে রেখেই প্রচার চালাচ্ছে তৃণমূল। তবে, প্রচারের ময়দানে সেভাবে দেখা মিলছে না বিরোধীদের।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...