Tuesday, June 16, 2026

Weather Forecast:ফের কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা! বুধেই রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

বাড়ছে তাপমাত্রার পারদ। সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মুড়েছে শহর কলকাতা। সকাল থেকেই ব্যহত যান চলাচল। তবে বেলা বাড়লে কেটে যাবে কুয়াশার প্রলেপ বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গতকালের তুলনায় মঙ্গলবার একলাফে ২ ডিগ্রি বেড়ে কলকাতার তাপমাত্রা হয়েছে ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আজ এবং বৃহস্পতিবার ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন:WB Municipal Election: প্রার্থী অসন্তোষ! দলের মনোনীত প্রার্থীর পোস্টার ছিঁড়ে দিলেন বিজেপি নেত্রী

প্রায় শেষের পথে শীতের ইনিংস। সেখানেও ফের কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা। আজ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ আজ  বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সকল জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে।  এদিকে রাজ্যে আগামী কয়েকদিনে, শীতের প্রভাব আরও কমবে। রাতের তাপমাত্রা আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। একইসঙ্গে বৃষ্টির দাপট দেখা যাবে উত্তরের জেলাগুলিতেও। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙের মতো পাহাড়ি জেলাগুলিতেও বৃষ্টি হবে আজ থেকেই। আগামিকাল থেকে বৃষ্টি বাড়বে। তবে তারপর থেকে আগামী তিন থেকে চার দিন রাজ্যজুড়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে। তবে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর। উত্তরবঙ্গের ক্ষেত্রেও রাতের তাপমাত্রা আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। সেই সঙ্গে উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ঘন কুয়াশা থাকবে। বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে কুয়াশার প্রভাব সবথেকে বেশি থাকবে। সেক্ষেত্রে আগামিকাল সকালের দিকে এই তিন জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে, ফলে ট্রেন চলাচলের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে।

Related articles

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...