কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি করতে মঙ্গলবার রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের পর্যবেক্ষক (সেক্রেটারি) এস বি যোশী। তাঁর উপস্থিতিতেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের নাম সংবলিত চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। ভোটের ফলাফল পর্যালোচনার পর এই আনুষ্ঠানিক তালিকা তৈরির কাজ দ্রুত শেষ করাই এখন কমিশনের প্রাথমিক লক্ষ্য। সূচি অনুযায়ী, আগামী বুধবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে গেজেট নোটিফিকেশন জারি করা হতে পারে। সেই নথিপত্র নিয়ে রাজভবনে রাজ্যপালের কাছে যাবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং কেন্দ্রীয় পর্যবেক্ষক। সেখানে আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল সংক্রান্ত সমস্ত প্রামাণ্য নথি তুলে দেওয়া হবে। রাজ্যপালের অনুমোদনের পরেই সরকার গঠনের পরবর্তী আইনি ধাপগুলো সম্পন্ন হবে।
প্রশাসনিক মহলের মতে, ভোট পরবর্তী হিংসা ও উত্তেজনার মধ্যেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে মসৃণভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছে কমিশন। ২৫ শে বৈশাখ কবিপক্ষের বিশেষ দিনে শপথগ্রহণের এই পরিকল্পনা রাজভবন ও নবান্নের সমন্বয়েই চূড়ান্ত রূপ পাচ্ছে। সব মিলিয়ে, নির্বাচনের লড়াই শেষে এখন নজর নতুন বিধানসভার পথচলার দিকে। নতুন বিধায়কদের শপথগ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে সংশ্লিষ্ট এলাকা। এখন কেবল বুধবারের গেজেট নোটিফিকেশন এবং রাজভবনের চূড়ান্ত সঙ্কেতের অপেক্ষা।
আরও পড়ুন- ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল
_
_
_
_
_
_
_
_
















