Monday, April 6, 2026

Nabanna: নবান্নে মুখ্যমন্ত্রী-গৌতমপুত্র বৈঠক, রাজ্যে বিপুল বিনিয়োগের সম্ভাবনা আদানিদের

Date:

Share post:

২১ এপ্রিল রাজ্যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। তার আগে আদানি গোষ্ঠীর হাত ধরে রাজ্যে বিপুল বিনিয়োগের সম্ভাবনা। বৃহস্পতিবার, নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandapadhyay) সঙ্গে বৈঠক করেন আদানি গ্রুপের সিইও (CEO) তথা গৌতম আদানির (Goutam Adani) ছেলে করণ আদানি (Karan Adani)। গভীর সমুদ্র বন্দর তাজপুর নিয়ে একাধিক পরিকল্পনা রয়েছে। সেই বিষয়েই এদিন আলোচনা হয় বলে সূত্রের খবর। করণ ছাড়াও এদিন আদানি গ্রুপের আরও তিন গুরুত্বপূর্ণ আধিকারিক ওই বৈঠকে ছিলেন। তাজপুরে গভীর সমুদ্র বন্দর ছাড়াও আলোচনা হয় বীরভূমের দেউচা-পাচামি কয়লাখনি নিয়ে।

সূত্রের খবর, দেউচা-পাচামি নিয়ে বেশি আগ্রহী আদানি গ্রুপ। এই বিষয়ে একাধিকবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন শিল্পপতি গৌতম আদানি। গত বছর ডিসেম্বর মাসে নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে রাজ্যে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছিলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। এ বার এলেন গৌতমের ছেলে করণ আদানি।

আরও পড়ুন:Bhuban Badyakar : ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবনকে সম্মানিত করল রাজ্য পুলিশ

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে গত বৈঠকে আদানি গোষ্ঠীর কর্ণধার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করার পর থেকেই দুই পক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তারই ফলে এই বৈঠক।

তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রীর লক্ষ্য শিল্প-কর্মসংস্থান। যার জন্য তিনি জোর দিচ্ছেন শিল্প স্থাপনের উপর। এপ্রিলে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হবে রাজ্যে। যার মুখ্য অতিথি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার আগেই রাজ্যে বিনিয়োগের জন্য আগ্রহী আদানি গ্রুপ।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...