Tuesday, June 23, 2026

Bhuban Badyakar : ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবনকে সম্মানিত করল রাজ্য পুলিশ

Date:

Share post:

‘কাঁচা বাদাম’ খ্যাত বিশিষ্ট লোকসংগীত শিল্পী ভুবন বাদ্যকারকে বৃহস্পতিবার রাজ্য পুলিশের তরফে সম্মানিত করা হল । বৃহস্পতিবার এডিজি জ্ঞানবন্ত সিং তাঁর হাতে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন। তাঁর গায়ে একটি শালও পরিয়ে দেন । সুরের জাদুতে ভুবন কীভাবে বাংলাকে মাতোয়ারা করে তুলেছেন তার প্রশংসা করেন এডিজি । এই সুরের সাধকের সাফল্যমন্ডিত দীর্ঘ জীবন কামনা করেন তিনি ।


বীরভূমের নিতান্তই এক নিম্নবিত্ত পরিবারের সন্তান ভুবন বাদ্যকার। বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন ভুবন। ‘কাঁচা বাদাম’ নামে যে গানটি বিখ্যাত হয়েছে সেটি ভুবনের নিজের লেখা এবং সুর করা । বাস্তবে বাদাম বিক্রি করার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে এই গানটি গাইতেন ভুবন। ভুবনের গান শুনেই বাদাম কিনতে ছুটে আসতেন সকলে । ক্রমে সেই গান বীরভূমের মেঠো পথ পার হয়ে গান পৌঁছে গেল শহর থেকে শহরাঞ্চলে । আর দুনিয়ায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুবনের গানের ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...