Saturday, June 27, 2026

তেলেঙ্গানা বিল নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মোদির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব TRS-এর

Date:

Share post:

অন্ধ্রপ্রদেশে ভেঙে তেলঙ্গানা(Telengana) রাজ্য গঠন নিয়ে রাজ্যসভায় অবমাননাকর মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। যার জেরেই প্রধানমন্ত্রীর(PrimeMinister) বিরুদ্ধে এবার সংসদে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি(TRS)।

সম্প্রতি সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবে রাজ্যসভায় জবাবি বক্তৃতায় নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, ২০১৪-র জুন মাসে কোনও আলোচনা ছাড়াই কেবলমাত্র সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার জোরে সংসদে ‘অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন বিল’ পাশ করিয়েছিল তৎকালীন ইউপিএ সরকার। তিনি দাবি করেন, “ওই বিল লোকসভায় পেশ করার সময় সভার দরজা বন্ধ করে দেওয়া হয়। সাংসদদের মাইক্রোফোনের সংযোগ ছিন্ন করা হয়। কংগ্রেসের কয়েক জন সাংসদকে পেপার স্প্রে ব্যবহার করতে দেখা গিয়েছিল।”

আরও পড়ুন:Tmc: পুরভোটে কয়েকটি জেলায় ফের কোঅর্ডিনেটর বদল তৃণমূলের

সংসদে মোদীর ওই মন্তব্যের পরেই তেলঙ্গানায় শাসকদল টিআরএস এবং কংগ্রেস প্রতিবাদে সরব হয়। বৃহস্পতিবার টিআরএস সংসদীয় দলের নেতা কে কেশব রাও বলেন, “প্রধানমন্ত্রীর মন্তব্যে সংসদীয় রীতি এবং তেলঙ্গানার প্রতি অবমাননা স্পষ্ট। তাই আমরা স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছি।” উল্লেখ্য, মনমোহন জমানার শেষ দিকে তৎকালীন সময় সংসদে এই বিল নিয়ে পরিস্থিতি উত্তাল হয়ে উঠলেও বিজেপি সাংসদরা তেলেঙ্গানা রাজ্য গঠনে মনমোহন সরকারের পাশেই দাঁড়িয়েছিল।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...