Friday, April 3, 2026

West Bengal: নারকেলডাঙা মামলায় ৭ অভিযুক্তের নাম-ছবি দিয়ে হুলিয়া জারি সিবিআইয়ের

Date:

Share post:

রাজ্যে “ভোট পরবর্তী হিংসা” (Post Poll violence)  মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে তদন্ত শুরু করেছে কেন্দ্রের সংস্থা সিবিআই (CBI)। অভিযোগ, একুশের বিধানসভা ভোটের পরবর্তী “সন্ত্রাসে” খুন (Post Poll violence) হয়েছিলেন কাঁকুরগাছির বিজেপি (BJP) কর্মী বলে পরিচিত অভিজিৎ সরকার। সেই খুনের ঘটনায় অভিযুক্তদের সন্ধান দিতে আর্থিক পুরস্কারের ঘোষণা করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI) । পলাতক সাত অভিযুক্তের এক একজনের খোঁজ দিতে পারলে সিবিআইয়ের (CBI) তরফে মিলবে ৫০ হাজার টাকা করে পুরস্কার। তথ্য প্রদানকারী ব্যক্তির নাম ও পরিচয় গোপন রাখা হবে বলে আশস্থ করেছে সিবিআই (CBI)। হেল্পলাইন ও ইমেল মারফত যোগাযোগ করার বিজ্ঞপ্তিও জারি করেছে সিবিআই (CBI)।

নারকেলডাঙা মামলায় কাঁকুরগাছির বিজেপি (BJP) কর্মী বলে পরিচিত অভিজিৎ সরকার খুনের ঘটনায় সম্প্রতি, শিয়ালদহ কোর্টের নির্দেশ অনুসারে, পলাতক সাত অভিযুক্তের (অরুণ দে, শুকদেও পোদ্দার, গোপাল দাস, সৌরভ দে, রাহুল দে, বিশ্বজিৎ দাস ও অমিত দাস) ছবি, নাম ও ঠিকানা সহ পুরস্কারের ঘোষণা করেছে সিবিআই।

গত বছর ২ মে ভোট গণনার দিন সন্ধ্যায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে শারীরিক অত্যাচার করা হয়। অভিযোগ, অভিজিৎকে গলার তার জড়িয়ে পিটিয়ে মারা হয়েছিল। মৃত্যুর আগে ফেসবুক লাইভে তাঁর উপর অত্যাচার ও কুকুরদের মারধরের জন্য রাজ্যের শাসক দলকে দায়ী করে সে। রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে। অভিজিতের পরিবারের লোকেদের সঙ্গে কথা হয় তদন্তকারীদের।

আরও পড়ুনঃ Vidyasagar Setu: আগামী রবিবার ছ’ঘণ্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, বিকল্প কোন রাস্তায় যাবেন

 

তদন্তে অভিযুক্তদের তালিকায় যাদের নাম উঠে এসেছে, তাদের অনেকেই বাড়ি ছাড়া বলে দাবি সিবিআইয়ের।
এই পরিস্থিতিতে অভিযুক্ত সাত জনকে ধরতে আর্থিক পুরস্কারের ঘোষণা করল সিবিআই। উল্লেখ্য, এই মামলায় ২০ জনের নামে গত সেপ্টেম্বরে চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তারপর অক্টোবর থেকেই অভিযুক্তদের ধরতে খোঁজ চলছে।

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...