Monday, June 8, 2026

Vidyasagar Setu: আগামী রবিবার ছ’ঘণ্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, বিকল্প কোন রাস্তায় যাবেন

Date:

Share post:

স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামী রবিবার অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলি সেতু) ছ’ঘণ্টার জন্য বন্ধ থাকবে যান চলাচল। বুধবার সেতুর তদারকি সংস্থা এবং কলকাতা পুলিশের তরফে এমন নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, রবিবার সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত উভয় দিকেই যান চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুন:Kolkata Metro: সুখবর! মার্চেই শুরু হতে চলেছে ফুলবাগান-শিয়ালদহ মেট্রো পরিষেবা

তবে ছুটির দিনে বিদ্যাসাগর সেতু বন্ধ থাকলে তীব্র যানজটের সমস্যা হতে পারে বলে আশঙ্কা করছে কলকাতা পুলিশ। তাই দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকলে কী ভাবে নিয়ন্ত্রণ করা হবে, তা-ও জানানো হয়েছে কলকাতা পুলিশের নির্দেশিকায়।

১। যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে খিদিরপুর রোড, এজেসি বোস রোড, জিরাট আইল্যান্ড, সেন্ট জর্জেস রোডে।

২। এজেসি বোস রোড ধরে জিরুট আইল্যান্ডের দিক থেকে দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাওয়া যানবাহনকে টার্ফ ভিউ থেকে হেস্টিংস ক্রসিঙের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। তাতে যানবাহনগুলি সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্রান্ড রোড ধরে হাওড়া ব্রিজে উঠতে পারবে।

৩। জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড ধরে বিদ্যাসাগর সেতুগামী গাড়িকে ফারলং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। যাতে ওই গাড়িও সেন্ট জর্জেস গেট রোড-স্ট্রান্ড রোড ধরে হাওড়া ব্রিজে উঠতে পারে।

৪। খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড ধরে যে সব গাড়ি দ্বিতীয় হুগলি সেতুর দিকে আসবে, সেগুলিকেও হেস্টিংস ক্রসিং হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

৫। কেপি রোড ধরে আসা গাড়িকে ওয়াই পয়েন্ট থেকে ফারলং রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। যাতে সেগুলি রেড রোড ধরে হাওড়া যেতে পারে।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...