Tuesday, June 23, 2026

Tiger: দিনভর চেষ্টার পর খাঁচাবন্দি কুলতলির বাঘ

Date:

Share post:

দিনভর বাঘ-বন্দির চেষ্টার পর বনদফতরের জালে কুলতলির বাঘ। বৃহস্পতিবার ভোররাতে ছাগলের লোভ দেখিয়ে আটক করা হল রয়্যাল বেঙ্গল টাইগারটিকে। স্বভাবতই স্বস্তিতে এলাকাবাসী। তবে খাঁচাবন্দী হওয়ার পরই শুরু হয়েছে গর্জন।

আরও পড়ুন:Vidyasagar Setu: আগামী রবিবার ছ’ঘণ্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, বিকল্প কোন রাস্তায় যাবেন

বুধবার সকালে কুলতলি ব্লকে দেউলবাড়ি-দেবীপুর গ্রাম পঞ্চায়েতের পেটকুল চাঁদ ও সাবুর আলি কাটা এই দুই জায়গার মধ্যবর্তী ম্যানগ্রোভের বাদাবনে বাঘের পায়ের ছাপ দেখতে পান এলাকাবাসী। এরপরেই চাঞ্চল্য ছড়ায়। মুহূর্তের মধ্যেই পেটকুলচাঁদ-সহ পাশের সাবুর আলিকাটা এলাকা জুড়ে ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছন বনদফতরের কর্মীরা। ছাপ পরীক্ষা করে সেটি বাঘের কিনা তা নিশ্চিত করেন তারা। এরপরই শুরু হয় বাঘ পাকড়াও অভিযান। বাঘের পায়ের ছাপ ঘিরে এলাকায় যাতে কোনওরকম আইনশৃঙ্খলার অবনতি না হয়, সেই কারণে ঘটনাস্থলে যায় কুলতলি থানার পুলিশও।

যে এলাকায় বাঘটির থাকার সম্ভাবনা ছিল, সেই এলাকাটিকে জাল দিয়ে ঘিরে ফেলা হয়। এরপর বাঘটিকে ধরতে ছাগলের টোপ দেওয়া হয়। ভোর ৩টে নাগাদ সেই ছাগলের লোভেই খাঁচাবন্দি হয় দক্ষিণরায়। এরপরেই তার হুঙ্কার শুনতে পান গ্রামবাসী এবং বন দফতরের কর্মীরা। ঘটনাস্থলে তারা দেখতে পায় খাঁচায় ধরা দিয়েছে দক্ষিণরায়। দ্রুত খাঁচাবন্দি বাঘটিকে নিয়ে বনদফতরের বোট রওনা দেয় সুন্দরবনের বনি ক্যাম্পের দিকে। সেখানে দক্ষিণরায়ের শারীরিক অবস্থার পরীক্ষা করা হবে। এরপর বনদফতরের শীর্ষ কর্তাদের নির্দেশ পাওয়ার পরেই জঙ্গলে ছেড়ে আসা হবে বাঘটিকে বলে বনদফতরের তরফে জানানো হয়েছে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...