Tuesday, June 23, 2026

Kolkata Metro: সুখবর! মার্চেই শুরু হতে চলেছে ফুলবাগান-শিয়ালদহ মেট্রো পরিষেবা

Date:

Share post:

অপেক্ষার অবসান। শীঘ্রই চালু হতে চলেছে ফুলবাগান-শিয়ালদহ মেট্রো পরিষেবা। এমনটাই জানালেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বুধবার মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন মন্ত্রী। সেখানে মেট্রোর বর্তমান পরিস্থিতির কথা শোনেন তিনি। এরপরই একথা জানান তিনি।

আরও পড়ুন:Firhad Hakim: জরিমানায় বড় ছাড়! মাত্র দেড় হাজারেই মিলবে গাড়ির ফিটনেস সার্টিফিকেট, জানালেন ফিরহাদ

বৈঠক শেষ করে পরিবহন মন্ত্রী জানান ,ফুলবাগান-শিয়ালদহ মেট্রো পরিষেবা মার্চ মাসেই চালু হবে। মেট্রোর তরফে তাঁকে এমনটাই জানানো হয়েছে বলে জানা গেছে। যদিও মার্চ মাসের ঠিক কত তারিখ থেকে মেট্রো পরিষেবা শুরু হবে , তা এদিন নির্দিষ্ট করে জানাননি তিনি।পাশাপাশি এদিন জোকা-তারাতলা মেট্রো প্রসঙ্গে জানান, অবিলম্বে এই লাইনেও মেট্রো চালুর কথা বলেছিল রাজ্য। তবে মেট্রো কর্তৃপক্ষ তাতে রাজি হয়নি। মাঝেরহাট পর্যন্ত কাজ শেষ হলে তবেই এই মেট্রো পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর পাশাপাশি, নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রোপথের কিছুটা অংশে দখলদার উচ্ছেদের জন্য রাজ্য সরকারের সাহায্য চেয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। রাজ্য সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে সহযোগিতা করা হবে বলে এ দিন জানানো হয়েছে।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...