Friday, April 3, 2026

Ajinkya Rahane: বিস্ফোরক রাহানে, নাম না করেই বিরাট কোহলির বিরুদ্ধেই তোপ দাগলেন জিঙ্কস

Date:

Share post:

বিস্ফোরক অজিঙ্কে রাহানে ( Ajinkya Rahane)। এদিন এক সাক্ষাৎকারে নাম না করেই বিরাট কোহলির ( Virat Kohli) বিরুদ্ধেই তোপ দাগলেন তিনি। ক্রমাগত খারাপ পারফরম্যান্সের জন‍্য দল থেকে বাদ পড়েছেন অজিঙ্কে রাহানে। শেষ কয়েকা ম‍্যাচ তাঁর ব‍্যাটিং প্রশ্নের মুখে পড়েছে। কিন্তু গত বছর ঠিক এই সময় অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কর ট্রফি জিতেছিল ভারত। আর এবার সেই জয় নিয়ে মুখ খুললেন জিঙ্কস। এদিন এক সাক্ষাৎকারে রাহানে অভিযোগ এনেছেন যে, সেই জয়ের কৃতিত্ব কেড়ে নিয়েছেন অন্য কেউ। রাহানে দাবি করেন যে সিরিজে বেশ কিছু সিদ্ধান্ত তিনি নিয়েছেন, অথচ তার কৃতিত্ব পেয়েছেন অন্য কেউ।

এক সাক্ষাৎকারে রাহানে বলেন,” আমি জানি আমি কি করেছি অস্ট্রেলিয়া সিরিজে এবং আমার স্বভাবে নেই বাইরে গিয়ে কৃতিত্ব নেওয়ার। হ্যাঁ, বেশ কিছু সিদ্ধান্ত আমি নিয়েছিলাম, কিন্তু তার কৃতিত্ব অন্য কেউ নিয়েছে। আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল সিরিজ জেতা, ব‍্যাশ।”

শেষ কয়েকটা ম‍্যাচে ব‍্যাটে একেবারেই রান পাননি রাহানে। অনেকেই প্রশ্ন তুলেছেন তাঁর ব‍্যাটিং নিয়ে। রাহানের এই অফ ফর্মের জেরে অনেকেই মনে করছেন রাহানের কেরিয়ার শেষ হতে চলেছে। যদিও এসব মানতে নারাজ রাহানে। প্রশ্ন শুনে হেসে উড়িয়ে দেন তিনি। এই নিয়ে রাহানে বলেন, “আমি হাসি যখন লোকে বলে আমার কেরিয়ার শেষ হয়ে গিয়েছে, যারা খেলাটা বোঝে তারা এমনভাবে বলে না। প্রত্যেকে জানে অস্ট্রেলিয়ায় বা তার আগে কি হয়েছে, লাল বলের ক্রিকেটে আমার অবদান নিয়ে লোকে কথা বলবে। আমি আমার ক্ষমতা সম্পর্কে আত্মবিশ্বাসী, আমি ভালো ব্যাট করছি এবং আমি বিশ্বাস করি আমার মধ্যে এখনও অনেক ভালো ক্রিকেট বাকি রয়েছে।”

আরও পড়ুন:Sc EastBengal: টাকা পাননি সাত ফুটবলার, ট্রান্সফার ব্যানের মুখে ইস্টবেঙ্গল

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...