Friday, April 3, 2026

Building Collapse: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতলের ছাদ, মৃত ২, আহত একাধিক

Date:

Share post:

আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল আবাসনের ছাদ। ঘটনাস্থলে মৃত্যু দুই ব্যক্তির। আহত বেশ কয়েক জন। ধ্বংসাবশেষে আটকে রয়েছেন অনেকে। আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে নেমেছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। বৃহস্পতিবার রাতে এমনটাই ঘটেছে হরিয়ানার গুরুগ্রামের সেক্টর ১০৯-এর একটি আবাসনে। জানা গেছে, আচমকা বহুতল আবাসনের ছাদ ভেঙে পড়ায় এই বিপত্তি।

আরও পড়ুন:WB Municipal Election:বিধাননগরের পুরভোটের নিরাপত্তার দায়িত্বে রাজ্য পুলিশ, চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের

এই ঘটনায় দুঃখপ্রকাশ করে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর টুইটারে জানান, প্রশাসনিক কর্তা ও কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধারের কাজ চলছে।

পুলিশ সূত্রের খবর, গুরুগ্রামের সেক্টর ১০৯-এ অবস্থিত চিন্টেলস প্যারাডিসো নামে একটি বহুতল আবাসনের সাত তলার ‘ডি ব্লক’-এর একটি বাড়ি সারানোর কাজ চলছিল। বৃহস্পতিবার রাতে ‘ড্রয়িং রুম’-এর ছাদ ভেঙে পড়ে। মূহূর্তের মধ্যে হুড়মুড় করে সাত তলার গোটা ছাদটাই ধসে পড়ে বলে জানিয়েছেন বাসিন্দারা। দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর খবর মিলেছে। আরও বেশ কয়েক জন চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এই ঘটনায় নির্মাণকারী সংস্থাকেই দায়ী করেছেন বহুতলে বাসিন্দারা। তাঁদের অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহার করার ফলেই এই বিপত্তি।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...