Friday, April 3, 2026

মুকুল বিজেপি নাকি তৃণমূল? আজ বিধানসভায় ফয়সালা জানাবেন অধ্যক্ষ

Date:

Share post:

কৃষ্ণনগর উত্তরের বিধায়ক (Krishnanagar North MLA) মুকুল রায় (Mukul Roy) এখন কোন দলে? ইস্যুটি নিয়ে বিধানসভায় (Assembly) একাধিক শুনানি হয়েছে। উভয়পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর এবার রায়দানের পালা। আজ, শুক্রবার চূড়ান্ত ফয়সালা ঘোষণা বিধানসভার অধ্যক্ষ (Speaker) বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banarjee)। মুকুল রায় এখন কোন দলে আছেন, তা নিয়ে একটি মামলার পর্যবেক্ষনে সুপ্রিম কোর্ট (Supreme Court) অধ্যক্ষকে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ জানিয়েছিল।

আরও পড়ুন:Building Collapse: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতলের ছাদ, মৃত ২, আহত একাধিক

একুশের বিধানসভা ভোটে বিজেপির (BJP) টিকিটে জয়ী হওয়ার পর মুকুল তৃণমূলে (TMC) যোগ দেন বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও তৃণমূল ভবনে যাওয়ার বিষয়টি একান্তই ‘‘রাজনৈতিক সৌজন্য’’ বলে দাবি করেছেন মুকুল রায়ের আইনজীবীরা। যা নিয়ে বিতর্ক তুঙ্গে।

দল বদলের অভিযোগে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের জন্য বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়ে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে মুকুলের পাশাপাশি শুভেন্দুর আইনজীবীরা আজ দুপুরে অধ্যক্ষের কক্ষে হাজির হতে পারেন এই রায় শোনার জন্য।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...