Friday, June 26, 2026

Atk Mohunbagan: নর্থইস্টের বিরুদ্ধে তিন পয়েন্ট পাখির চোখ বাগান কোচের

Date:

Share post:

আইএসএলের ( ISL) পরবর্তী ম‍্যাচে খেলতে নামছে এটিকে মোহনবাগান ( Atk Mohunbagan)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি (Northeast United fc) । শেষ ম‍্যাচে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর লিগ টেবিলে চতুর্থ স্থানে বাগান ব্রিগেড। দলের এই পারফরম্যান্সে খুশি বাগান কোচ জুয়ান ফেরান্ডো। শনিবারও নর্থইস্টের বিরুদ্ধে এই পারফরম্যান্স ধরে রাখতে চান তিনি।

শনিবার প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি, যারা চলতি আইএসএলে সেভাবে ভালো পারফরম্যান্স করতে পারছে না। তবে এই সব নিয়ে ভাবতে নারাজ বাগান কোচ। বরং শনিবারের ম‍্যাচে প্রতিপক্ষকে সমীহ ফেরান্ডোর। তিনি বলেন, “প্রতিটা দলই তিন পয়েন্টের জন্য ঝাঁপাবে। এখন ছয়টি দল রয়েছে যারা শেষ চারে যাওয়ার জন্য লড়াই করছে। এক্ষেত্রে প্রতিটা দলের বিরুদ্ধেই পরিকল্পনা আলাদা। ভালো লাগে যদি পরিকল্পনা কাজে লেগে যায়। আমাদের লক্ষ্য একই থাকবে, ফাঁকা জায়গার সঠিক ব্যবহার করতে হবে, আক্রমণাত্মক খেলতে হবে। সেরা মুহুর্তটি খুঁজে তা কাজে লাগাতে হবে। এটাই আমাদের শৈলী। তবে পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা বদলে যায়।”

নর্থইস্টের সর্বোচ্চ গোলস্কোরার দেশর্ন ব্রাউন, এতে কি তারা অতিরিক্ত আক্রমণাত্মক হবে? এই নিয়ে বাগান কোচ বলেন, “প্রতিটা ম্যাচেই আমাদের আক্রমণাত্মক কিছু বিপদের সম্মুখীন হতে হয়েছে। হায়দরাবাদে ওগবেচে, মুম্বইয়ে অ্যাঙ্গুলো-ক্যাসিনহো – ফলে এগুলি খুব স্বাভাবিক। এই মুহুর্তে লিগ খুব কঠিন। এরা খেলার মুহুর্তগুলিকে ব্যবহার করে। তবে আমরা আমাদের শৈলীতে নজর রাখব এবং তিন পয়েন্ট পাওয়ার দিকে জোর দেব।”

দলে বেশ কিছ ফুটবলারের হালকা চোট রয়েছে। এই নিয়ে ফেরান্ডো বলেন, “রয় কৃষ্ণা, উইলিয়ামস, কার্ল, হুগো বৌমোস, সুসাইরাজ অমরিন্দর সিং, দীপক টাংরি – এদের সবারই হালকা চোট রয়েছে। তবে কোয়ারেন্টিনের সমস্যা কাটিয়ে উঠে এখন সকল ফুটবলারই মোটামুটি তৈরি রয়েছে। খেলোয়াড়রা চোট সারিয়ে নিজেদের সেরাটা দিতে চায়। আর আমি খুশি আমাদের মেডিকাল টিমের জন্যও।”

আরও পড়ুন:Rohit Sharma: শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনন্য নজির গড়ার সামনে ভারত অধিনায়ক

Related articles

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...