Monday, April 6, 2026

এখনও কোভিড শেষ হয়নি বিধিনিষেধ তুললে বিপদ হতে পারে, সতর্কবার্তা WHO-র

Date:

Share post:

করোনা অতিমারি(coronavirus) এখনো পৃথিবী থেকে শেষ হয়ে যায়নি। আরও নয়া রূপ আসতে পারে। এই পরিস্থিতিতে বিধি নিষেধ তুলে নেওয়া বিপদজনক। এমনই সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা(World Health organisation)। শুধু তাই নয় আরও জানানো হয়েছে আগামী কয়েক মাসের মধ্যেই করোনার নতুন ভ্যারিয়েন্ট হাজির হতে পারে, যা ডেল্টার মারণ ক্ষমতাকেও ছাড়িয়ে যেতে পারে।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন(souma saminathan) বলেন, আমরা করোনাভাইরাসকে বিবর্তিত হতে দেখেছি, পরিবর্তিতও হতে দেখেছি। তাই আমরা জানি, এই ভাইরাসের আরও রূপ থাকবে। উদ্বিগ্ন হওয়ার মতো রূপও থাকবে। তাই আমরা এখনও অতিমারীর শেষে আসিনি। তিনি আরো জানান অতিমারি ফুরিয়ে গিয়েছে এই গুজবে কান দেবেন না। করোনার নতুন ভেরিয়েন্ট যেকোনো সময় হাজির হতে পারে তাতে আবার আগের পরিস্থিতিতে ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এখন কোনওভাবেই সতর্কতা বন্ধ করা যাবে না।

আরও পড়ুন:বীরভূমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পাব, তবে বিরোধীশূন্য পুরসভা চাই না, বলছে তৃণমূল

এর পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী জানান, গোটা পৃথিবীতে যখন করোনা সংক্রমণ ১০০ পেরোয়নি তখনই সতর্ক করেছিলাম আমরা। রাষ্ট্রনেতারা যদি তখন আমাদের কথা শুনতেন তাহলে এই পরিস্থিতি হত না। তখন কেউ আমাদের কথা শোনেনি। এখন বিধিনিষেধ না মানলে আগামী দিনের আগের পরিস্থিতিতে ফিরে যেতে হতে পারে আমাদের।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...