Thursday, June 25, 2026

ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই CRPF-এর, নিহত ১ জওয়ান

Date:

Share post:

ছত্তিশগড়ের (Chattisgarh) বিজাপুর জেলায় (Bijapur District) মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন এক সিআরপিএফ (CRPF) জওয়ান। সেই সঙ্গে আরও এক জওয়ান আহত হয়েছেন।

আইজি বসতার পি সুন্দররাজ (P Sundarraj) জানিয়েছেন, সিআরপিএফ ১৬৮ ব্যাটালিয়নের সহকারী কমান্ড্যান্ট বাসাগুড়া থানার সীমানায় পুটকেলের জঙ্গলে নকশালদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন।

আরও পড়ুন: এখনও কোভিড শেষ হয়নি বিধিনিষেধ তুললে বিপদ হতে পারে, সতর্কবার্তা WHO-র

সিআরপিএফ-এর ১৬৮ তম ব্যাটেলিয়নের এক টহলদারি দল রাস্তা খোলা ও পরিষ্কারের জন্য বেরিয়েছিল। ঠিক সেই সময় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় সিআরপিএফ-এর। বাহিনীর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট গুলিবিদ্ধ হয়ে মারা যান। নিহত সিআরপিএফ আধিকারিকের নাম এসবি টিরকে বলে জানা গিয়েছে। ছত্তিশগড়ের (Chattisgarh) রাজধানী রায়পুর (Raipur) থেকে প্রায় ৪৪০ কিমি দূরের এই এলাকায় আপাতত তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী (CRPF)।

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...