Thursday, June 25, 2026

Governor: রাজ্য-রাজভবনের গুরুত্বপূর্ণ নথি প্রকাশ্যে, বিধানসভার অধিবেশন স্থগিতের নির্দেশ টুইট করলেন ধনকড়

Date:

Share post:

নিজের টুইটার হ্যান্ডেলে বিজ্ঞপ্তি পোস্ট করে বিধানসভার অধিবেশন স্থগিতের নির্দেশ দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। এখন থেকেই এই নির্দেশ কার্যকর বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে রাজ্যপাল লিখেছেন, “সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের ধারা (২) এর উপ-দফা (ক) দ্বারা প্রাপ্ত ক্ষমতা প্রয়োগে করে আমি, পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড় 12 ফেব্রুয়ারি, 2022 এতদ্বারা পশ্চিমবঙ্গ বিধানসভা স্থগিত করছি।”

আরও পড়ুনঃ Municipal Election 2022 : রোদ ঝলমলে শিলিগুড়িতে উৎসবের মেজাজে হচ্ছে পুরভোট

এমনিতে এখন বিধানসভার (Assembly) অধিবেশন চলছে না। আগামী মাসে বিধানসভার বাজেট অভিবেশন রয়েছে। এর আগে অধিবেশন ডাকতে গেলে রাজ্যপালের অনুমতি প্রয়োজন হয়। শুধু তাই নয়, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ তিনি স্যোশাল মিডিয়াতে পোস্ট করেছেন কেন? সে নিয়ে প্রশ্ন উঠেছে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Benarjee) জানান, রাজ্যের পরামর্শেই এখন অধিবেশন স্থগিত করেছেন রাজ্যপাল। আবার রাজ্যের পরামর্শেই অধিবেশন শুরুর নির্দেশ দেবেন তিনি। এটা একটি আইনি প্রক্রিয়া। তবে, এত গুরুত্বপূর্ণ নথি তিনি টুইট করলেন কেন? স্পিকারের কথায়, “এটা আমার জানান নেই।“ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) জানান, যেকোনও বিষয়ই টুইট করা ধনকড়ের মুদ্রাদোষ হয়ে গিয়েছে। ওনার জানা নেই কিছু বিষয়ে গোপনীয়তার প্রয়োজন।

আরও পড়ুনঃ বীরভূমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পাব, তবে বিরোধীশূন্য পুরসভা চাই না, বলছে তৃণমূল

বিশেষজ্ঞ মহলের মতে, বিধানসভার অধিবেশন ডাকার ক্ষেত্রে রাজ্যপালের অনুমতি প্রয়োজন ঠিকই, কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রয়োজন। তবে, এভাবে রাজ্যের গুরুত্বপূর্ণ নথি টুইট করা নিয়ে সমালোচনা সব মহলে।

Related articles

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...

১৫ বছরের যাত্রাপথে ইতি, চ্যানেলের বিরুদ্ধে বিস্ফোরক রচনা

অপেশাদার মানসিকতা! ১৫ বছরের যাত্রাপথে 'এন্ডিং লাইন' রচনার (Rachana Banerjee)। রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেও সময় বের করে এপিসোড ব্যাঙ্কিং...

শূন্য পদে নিয়োগ, রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে কৃষ্ণ গুপ্তা

রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন (Municipal Elections) আয়োজনের প্রস্তুতির মধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত। রাজ্য নির্বাচন কমিশনের (State Election...

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...