Saturday, April 4, 2026

ভাটপাড়ায় অর্জুন-শিবিরে বড় ধাক্কা, টিকিট পেয়েও বিজেপি ছাড়লেন সাংসদের ঘনিষ্ঠ আত্মীয়রা

Date:

Share post:

নিজের এলাকা বলে দাবি করা ভাটপাড়াতেই ক্রমশ প্রভাব হাচ্ছেন বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)! পুরসভায় টিকিট বিজেপি (Bjp) ছাড়লেন অর্জুনের ভাইপো সৌরভ সিং, ভগ্নিপতি সুনীল সিং ও ভাগ্নে আদিত্য সিং। সূত্রের খবর, গারুলিয়া (Garulia) পুরসভার ১৭ নম্বর, ১৮ নম্বর ও ১২ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী হয়েছিলেন সৌরভ, সুনীল ও আদিত্য। মনোনয়ন জমা দেওয়ার পরেই তিনজন প্রার্থীপদ ফিরিয়ে দিয়েছেন। ছেড়েছেন পদ্মশিবির।

আরও পড়ুন: Chandannagar: চন্দননগরে পুরভোটে রাজনৈতিক সম্প্রীতির ছবি, ভোট চলছে শান্তিতেই

ভাটপাড়াকে নিজের গড় বলে দাবি করেন বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। কিন্তু তাঁর পায়ের তলার মাটি যে আলগা হচ্ছে তা প্রমাণ হচ্ছে এই ধরনের ঘটনায়। গেরুয়া শিবিরের প্রার্থী হওয়া পরেও তাঁর ঘনিষ্ঠ আত্মীয়রাই দলত্যাগ করছে। বিরোধীদর কটাক্ষ, নিজের পরিবারের উপরেই যাঁর প্রভাব নেই, তিনি এলাকায় কী প্রভাব বিস্তার করবেন!

অর্জুনের দলত্যাগী ৩ আত্মীয়রই অভিযোগ, বিজেপিতে থেকে কাজ করতে পারছিলেন না। কার্যত তাঁদের কোণঠাসা করে রাখা হয়েছিল। উন্নয়নের স্বার্থে তৃণমূলে (Tmc) যোগ দিতে চান বলে জানিয়েছেন সুনীলরা। তবে, এবিষয়ে শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তৃণমূলের উত্তর ২৪ পরগনার জেলা নেতৃত্ব।

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...