Tuesday, June 23, 2026

Chandannagar: চন্দননগরে পুরভোটে রাজনৈতিক সম্প্রীতির ছবি, ভোট চলছে শান্তিতেই

Date:

Share post:

সকাল সাতটা থেকে শান্তিপূর্ণ ভাবেই চলছে ভোটগ্রহণ পর্ব। রাজনৈতিক সম্প্রীতির ছবি ধরা পড়ছে চন্দননগরে (Chandannagar)। ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল (Tmc) প্রার্থী মুন্না আগরওয়াল ও বাম সমর্থিত (Left) ফরোয়ার্ডব্লকের প্রার্থী অরূপ দাসের একসঙ্গে বসে আড্ডার ছবি ধরা পড়ে।

সকাল ভোট শুরুর পরেই দু-একটি কেন্দ্রে ইভিএম (EVM) খারাপের খবর পাওয়া গেলেও তৎপরতার সঙ্গে সেগুলি বদলে ফেলা হয়। এরপর ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের সঙ্গে সিপিআইএম (Cpim) ও বিজেপির (Bjp) সঙ্গে কিছু কথাকাটাকাটি হলে পুলিশের হস্তক্ষেপে তা মিটে যায়। মোটের উপর শান্তিতে উৎসবের মেজাজেই চলছে চন্দননগরের ভোটগ্রহণ। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে করা নজর রেখেছে পুলিশ প্রশাসন।

মনোনয়ন জমা হওয়ার পর থেকেই বিরোধীরা যেভাবে তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অশান্তির অভিযোগ তুলে চলেছিল, ভোটের দিন বিরোধীদের সেই সব অভিযোগ মিথ্যা প্রমাণ করে দিয়েছে শাসকদল তৃণমূল। কিছু জায়গায় বিজেপির বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে। তবে, শান্তিপূর্ণ ভাবে চলছে চন্দননগর পুরনিগমের ভোটগ্রহণ পর্ব। উৎসাহের সঙ্গে ভোট দিচ্ছেন চন্দননগরের মানুষ।

আরও পড়ুন:weather -winter : পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই ফিরল শীত, কাঁপুনি ধরাচ্ছে উত্তুরে হাওয়া

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...