Friday, April 3, 2026

Karnatak: হিজাব বিতর্কে সরব আন্তর্জাতিক মহল, কড়া বিবৃতি বিদেশমন্ত্রকের

Date:

Share post:

পাক বিদেশমন্ত্রী থেকে নোবেলজয়ী মালালা ইউসুফজাই, শুক্রবার আমেরিকাও(America) কর্নাটকের হিজাব বিতর্ক(Hijab Row) নিয়ে সরব হয়েছে। আন্তর্জাতিক মহলের তরফে একের পর এক মন্তব্যের পর এবার মুখ খুলল বিদেশমন্ত্রক(external affairs ministry)। বিদেশ মন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হল দেশের অভ্যন্তরীণ বিষয়ে উসকানিমূলক মন্তব্য কখনোই সমর্থনযোগ্য নয়।

এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী(Arindam Bagchi) বলেন, “যারা ভারত সম্পর্কে ভালভাবে জানেন, তারা বাস্তবতার সঠিক উপলব্ধি করতে পারবেন।” পাশাপাশি টুইটারে তিনি লেখেন, “কর্নাটকের শিক্ষা প্রতিষ্ঠানে পোশাকবিধি নিয়ে যে বিষয় তৈরি হয়েছে, তা কর্নাটক হাইকোর্টের অধীনে বিচারবিভাগীয় তদন্তের অন্তর্গত। আমাদের সাংবিধানিক পরিকাঠামো ও কার্যপদ্ধতি, এমনকি আমাদের গণতন্ত্রের নীতি ও বিশ্বাসও এমন একটি বিষয়, যা বিচার বিবেচনা করে সমাধান করা হয়। তাই যারা ভারত সম্পর্কে ভালভাবে জানেন, তারা সঠিক উপলব্ধি করতে পারবেন।”

আরও পড়ুন:Chandannagar: চন্দননগরে পুরভোটে রাজনৈতিক সম্প্রীতির ছবি, ভোট চলছে শান্তিতেই

উল্লেখ্য, গতকাল মার্কিন সরকারি সংস্থা লার্জ ফর ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের প্রতিনিধি রাসাদ হুসেন ভারতের হিজাব বিতর্ক নিয়ে টুইটারে সরব হন। টুইটে তিনি লেখেন, “স্কুলে হিজাবের উপর নিষেধাজ্ঞা জারি করা ধর্মীয় স্বাধীনতার অধিকারকেই লঙ্ঘন করে।” তার আগে এই ইস্যুতে মুখ খুঁজেছিলেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। তিনি অভিযোগ করেন, হিজাবের জন্য মুসলিম মেয়েদের শিক্ষা থেকে বঞ্চিত করা মৌলিক মানবাধিকার লংঘন। পাশাপাশি এই ঘটনার কড়া নিন্দা করে সরব হন নোবেলজয়ী মালালা ইউসুফজাই থেকে শুরু করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা পল পোগবাও। এহেন পরিস্থিতিতে মাঝেই এবার পাল্টা বিবৃতি দিল ভারতের বিদেশমন্ত্রক।

Related articles

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...

Justice for Rahul: নাগরিক মিছিলে নেই আর্টিস্ট ফোরাম, পথে নামবে ইমপা-ফেডারেশন!

শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। অভিনেতার আকস্মিক পরিণতিতে টলিউডের অন্তরে একগুচ্ছ...

এনআরএস-এর CCU-তে ভেঙে পড়ল ছাদের চাঙড়! অল্পের জন্য রক্ষা রোগীদের

এনআরএস হাসপাতালে (NRS Hospital) ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU)- এই হঠাৎ ভেঙে পড়ল ছাদের অংশ!মুহূর্তের মধ্যে বড়সড় বিপর্যয় এড়ানো...

মোদিকে ভয় পেলে দেশের জন্য লড়বে কীভাবে? AAP-রাঘব দড়ি টানাটানি প্রকাশ্যে

রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। আপের প্রধানের উদ্দেশে...