Saturday, April 4, 2026

IPL: আইপিএলের নিলামে বিপত্তি: সংজ্ঞা হারালেন সঞ্চালক হিউ, অবস্থা স্থিতিশীল, জানাল BCCI

Date:

Share post:

২০২২ আইপিএলের (2022 Ipl) নিলাম চলাকালীন বিপত্তি। নিলাম চলাকালীন সংজ্ঞা হারালেন সঞ্চালক হিউ এডমিডেজ ( Hugh Edmeades)। হঠাৎ করেই দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে মাটিতে পড়ে যান তিনি। তবে এখন তাঁর জ্ঞান ফিরেছে। শারীরিক অবস্থান স্থিতিশীল বলে জানান হল ভারতীয় ক্রিকেট বোর্ডের ( BCCI) পক্ষ থেকে।

শনিবার আইপিএল ২০২২ মেগা নিলামে বড়সড় দুর্যোগ ঘটল। নিলাম চলাকালীনই মাটিতে লুটিয়ে পড়লেন নিলামকারী হিউ এডমিডেজ। আর তা দেখে আতঙ্কিত হয়ে পড়েন ফ্র্যাঞ্চাইজির কর্নধার ও সাপোর্ট স্টাফরা। সেই সময় শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হসরঙ্গার নিলাম চলছিল, তখনই হঠাত করেই মাটিতে লুটিয়ে পড়লেন হিউ এডমিডেজ।

তবে আশার বিষয় হচ্ছে, ইতিমধ্যেই জ্ঞান ফিরে এসেছে হিউয়ের। শারীরিক অবস্থা স্থিতিশীল। এমনটাই জানান হয় বিসিসিআইয়ের পক্ষ থেকে।

২০১৮ আইপিএলে জয়পুরে প্রথম নিলাম করেছিলেন হিউ। কিন্তু কখনও এমন ঘটনা ঘটেনি ৬৪ বছরের হিউয়ের। ২০১৮ সাল থেকে হিউকে ভারতীয় ক্রিকেট বোর্ড নিলামের সঞ্চালক হিসাবে সই করান।

আরও পড়ুন:Kkr: নিলামে শ্রেয়স আইয়র, প‍্যাট কামিন্স, নীতিশ রানাদের তুলে চমক কেকেআরের 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...