Friday, June 26, 2026

শিলিগুড়িতে ভোট পরবর্তী জোট! বাম-কংগ্রেস জোট আপত্তি নেই অশোক-অধীরদের

Date:

Share post:

পুরভোটের আগে ঘোষিত জোট হয়নি। কিন্তু শিলিগুড়িতে (Siliguri) ভোটের পরেই কংগ্রেসকে (Congress) পাশে চাইলেন বিদায়ী বাম কাউন্সিলর অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)। তিনি জানালেন, কংগ্রেস যদি সমর্থন দিতে চায় তাহলে তাদের আপত্তি নেই। বোর্ড গঠন করতে হাত ধরতে পিছপা হবে না বামেরা। স্পষ্ট জানালেন সিপিআইএমের (Cpim) বর্ষীয়ান নেতা।

আরও পড়ুন: Chief Minister: ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন অনন্ত মহারাজের অনুষ্ঠানে

তাঁর এই প্রস্তাবে খুশি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhuri)। তাঁর কথায়, বিধানসভা নির্বাচনের আগে বাম-কংগ্রেস জোট হয়েছিল। এ ক্ষেত্রে শিলিগুড়িতে (Siliguri) বোর্ড গঠন করতে যদি বামেদের কংগ্রেসের সাহায্য প্রয়োজন হয় তাহলে অবশ্যই তাঁরা পাশে দাঁড়াবেন বলে আশ্বাস দিয়েছেন অধীর চৌধুরী। রাজনৈতিক মহলের মতে, ইভিএমে হার হবে জেনে আগেভাগে কংগ্রেসের হাত ধরার প্রস্তাব দিয়ে রাখলেন অশোক ভট্টাচার্য।

 

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...