Wednesday, June 24, 2026

Corona Update: দেশে করোনার দৈনিক সংক্রমণ কমে ৫০ হাজারেরও নীচে

Date:

Share post:

লাগাতার নিম্নমুখী দেশের করোনা গ্রাফ। রবিবার আরও একদফা স্বস্তির খবর শোনাল স্বাস্থ্যমন্ত্রক। এদিন দৈনিক সংক্রমণ কমে এল ৫০ হাজারেরও নিচে। কমেছে  মৃতের সংখ্যাও।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৮৭৭ জন। যা আগের দিনের থেকে অনেক কম। এদিন দেশের পটিজিভিটি রেটও নেমে এসেছে ৩.১৭ শতাংশে। যা আগের থেকে অনেকটাই চিন্তামুক্ত করছে চিকিৎসকদের। পাশাপাশি এদিন কমেছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৮৪ জনের।


স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৫ লক্ষ ৩৭ হাজার ৪৫ জন। যা আগের দিনের থেকে প্রায় ৭৩ হাজার কম। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ১৫ লক্ষ ৮৫ হাজার ৭১১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ১৭ হাজার ৫৯১ জন।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...