Saturday, April 4, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) সোমবার এসসি ইস্টবেঙ্গলের পরবর্তী প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। আত্মবিশ্বাসী হলেও প্রতিপক্ষকে গুরুত্ব দিচ্ছেন রিভেরা। খেলার আগের দিন বলেছেন, ‘‘কেরালা খুব ভাল দল। আক্রমণ বিভাগ বেশ শক্তিশালী। রক্ষণও ভাল।

২) ফের পঞ্জাব কিংসেই সুযোগ পেয়েছেন বাংলার পেসার ঈশান পোড়েল। তাঁর ন্যূনতম দাম ছিল ২০ লক্ষ টাকা। তাঁকে ২৫ লক্ষ টাকায় কিনেছে প্রীতি জিন্টার দল। পুরনো দলে ফিরতে পেরে খুশি ঈশান।

৩) আইপিএলের মেগা নিলামে প্রথম দিন অবিক্রিত থাকার পর অনেকেই মনে করেছিলেন, ঋদ্ধিমান সাহার আইপিএল জীবন হয়তো শেষ। দ্বিতীয় দিন চেন্নাই সুপার কিংসের সঙ্গে রীতিমতো লড়াই করে ১.৯০ কোটি টাকায় ঋদ্ধিকে ছিনিয়ে নিল হার্দিক পাণ্ড্যদের গুজরাত টাইটান্স।

৪) ইংল্যান্ডের দুই মারকুটে ক্রিকেটার স্যাম বিলিংস এবং অ্যালেক্স হেলসকে তুলে নিল কেকেআর। জোরে বোলিংয়ে টিম সাউদি এবং উমেশ যাদবকে তুলে নেয় তারা। আফগান স্পিনার মহম্মদ নবিকে আগের দু’বার কেউ কেনেনি। শেষ বেলায় তাঁকে নিয়ে নিল কলকাতা।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...