Wednesday, June 24, 2026

Weather Forecast: ভালোবাসা দিবসে তিলোত্তমাকে শীতের আলিঙ্গন

Date:

Share post:

আজ ভ্যালেন্টাইনস ডে।তিলোত্তমার আকাশে বাতাসে যেন ভালোবাসার গন্ধ। শহরজুড়ে যে ভালোবাসার মরসুম। বিদায় বেলায় নতুন করে তিলোত্তমাকে আলিঙ্গন করেছে শীত।
ইনিংস প্রায় শেষ করে বিদায় নিয়েছিল শীত।কিন্তু ভালোবাসা দিবসের আগেই তিলোত্তমাকে আলিঙ্গন করে বঙ্গে শীতের আমেজ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এটাই এবারের শীতের শেষ পর্যায়।

আরও পড়ুন:Valentines Day: আজ ভ্যালেন্টাইস ডে, ভালোবাসা প্রকাশের জন্য এই দিনটিই কেন, জানেন?

সোমবার সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আরও কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে। ফলে বজায় থাকবে শীতের আমেজ।

হাওড়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা গতকালের মতোই  ১৪ ডিগ্রি সেলসিয়াস। তবে সর্বোচ্চ তাপমাত্রা ২ ডিগ্রি বেড়ে হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। ১৪ ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯২ শতাংশ।

অন্যদিকে আজ উত্তরবঙ্গে তাপমাত্রা ২ ডিগ্রি বেড়ে সর্বোচ্চ তাপমাত্রা হল ১২ ডিগ্রি।। রবিবারও তাপমাত্রা একই ছিল। কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...