Saturday, April 4, 2026

ডাম্পারের ধাক্কায় মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র আমতা, স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ

Date:

Share post:

ডাম্পারের ধাক্কায় (Road Accident) এক পথচারীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠলো হাওড়া জেলা আমতা এলাকা। পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হলো তিনটি ডাম্পারে। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পলাতক ঘাতক ডাম্পারের চালক।

জানা গিয়েছে, আমতায় শিবেরহানা এলাকায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির। এই ঘটনার পরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। উত্তেজিত জনতা তিনটি ডাম্পারে আগুন লাগিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পাল্টা পুলিশকে আক্রমণ করে ক্ষিপ্ত জনতা। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট। বাধ্য হয়ে পিছু হঠে পুলিশ। আগুন নেভাতে গেলে দমকলের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। শেষ পাওয়া খবরে এলাকায় বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে। নেমেছে ব়্যাফ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...