Friday, April 3, 2026

Surajit Sengupta: এখনও ভেন্টিলেশনে প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত

Date:

Share post:

একই রকম রয়েছেন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের ( Surajit Sengupta)। শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হল না প্রাক্তন এই ফুটবলারের। এখনও ভেন্টিলেশনে রয়েছেন তিনি। তবে প্রাক্তন এই ফুটবলারের কিছু পরীক্ষা করা হয়েছে। তার জন্যে শারীরিক কোনও সমস্যা দেখা যায়নি সুরজিৎ সেনগুপ্তের। সোমবার এমনটাই জানান হয় হাসপাতালের পক্ষ থেকে।

সোমবার হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, শরীরে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করার জন্য সুরজিৎ সেনগুপ্তের ইলেকটিভ ট্রাকিয়োস্টমি করা হয়েছে। পরীক্ষার সময় শারীরিক কোনও সমস্যা ধরা পড়েনি। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯২-৯৩ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। গভীর ঝিমুনিভাব রয়েছে। সামান্য ভ্যাসোপ্রেসার সাপোর্টের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে। মূত্র নির্গমন সামান্য বেড়েছে। শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা কমেছে। নতুন করে জ্বর আসেনি। ওষুধের সাহায্যে হৃৎস্পন্দন নিয়ন্ত্রণে রাখা হয়েছে। কার্ডিয়োলজি এবং নেফ্রোলজি সংক্রান্ত পর্যবেক্ষণ করেছেন যথাক্রমে ডা. অঞ্জন লাল দত্ত এবং ডা. জয়ন্ত কুমার বসু।

আরও পড়ুন:Eden: ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ ম‍্যাচে দর্শক প্রবেশের অনুমতি চেয়ে ফের বিসিসিআইকে অনুরোধ সিএবির

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...