Wednesday, June 24, 2026

Eden: ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ ম‍্যাচে দর্শক প্রবেশের অনুমতি চেয়ে ফের বিসিসিআইকে অনুরোধ সিএবির

Date:

Share post:

১৬ ফেব্রুয়ারি থেকে কলকাতার ( Kolkata) ইডেনে (Eden) বসতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের ( India-West Indies) তিন ম‍্যাচের টি-২০ ( T-20) সিরিজ। সেই সিরিজে সাধারণ দর্শক ঢোকার অনুমতি দিল না ভারতীয় ক্রিকেট বোর্ড। শুধুমাত্র প্রথম ম্যাচে দু’-তিন হাজার দর্শক খেলা দেখার অনুমতি দেওয়া হয়েছে। তবে তাঁরা কেউই সাধারণ দর্শক নন। স্পনসর এবং সিএবি-র অধীনে থাকা বিভিন্ন সংস্থার প্রতিনিধিদেরই খেলা দেখার বন্দোবস্ত করা হচ্ছে।

সাধারণ দর্শকদের প্রবেশের অনুমতি চেয়ে বোর্ডের কাছে কিছু দিন আগেই আবেদন করেছিল সিএবি। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় যে ২ থেকে ৩ হাজার কমপ্লিমেন্টারি টিকিট পাওয়া দর্শকরাই খেলা দেখার অনুমতি পান। এদিকে বাকি দু’টি ম্যাচে যাতে সাধারণ দর্শক প্রবেশের অনুমতি পাওয়া যায় তার জন্য ফের বিসিসিআইকে অনুরোধ করতে চলেছে সিএবি।

আরও পড়ুন:নতুন করে সাজানো হল জাতীয় ক্রিকেট অ‍্যাকাডেমি, ছবি পোস্ট বোর্ড সভাপতির

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...