Sunday, April 5, 2026

শিলিগুড়িতে গৌতমই মেয়র, বাকি তিনের সিদ্ধান্ত সফর সেরে ফিরে দলের বৈঠকে, জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

পুরভোটের পর চার পুরনিগমে কে মেয়র হবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্কার ভাষায় জানালেন, দলে আলোচনা করে বলা হবে। এভাবে আমাদের দলে কিছু ঠিক হয় না। তবে জানাতে ভুললেন না শিলিগুড়ির মেয়র হচ্ছেন গৌতম দেব। কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, গৌতমই ওখানে সবচেয়ে সিনিয়র। এই বার্তা পাওয়ার পরেই গৌতম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলনেত্রীর প্রতি। বলেন, দিদির সিদ্ধান্ত মাথায় পেতে নেব। শিলিগুড়ি জিততে না পারাটা সব সময় আমায় খোঁচা দিত। দিদি এত কাজ করার পরেও আমরা জিততে পারিনি। এবার জিতে সেই বৃত্ত সম্পূর্ণ হলো। এবার উন্নয়ন দিদির হাত ধরে।

আরও পড়ুন:পুরভোটে চারে চার, মানুষকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী



অন্য পুরনিগমে কারা পদাধিকারী হবেন, সে বিষয়ে বৈঠক হবে নেত্রী উত্তরবঙ্গ সফর সেরে ফেরার পরেই। বিধাননগরে কৃষ্ণা চক্রবর্তী মেয়র, আর সব্যসাচী দত্ত ডেপুটি মেয়র? মুখ্যমন্ত্রী বলেন, সব দল ঠিক করবে। এটা বলার সময় নয়।কৃষ্ণা চক্রবর্তী এদিন জয়ের পথে এগোনোর মাঝেই বলেন, দিদির সিদ্ধান্তই শেষ কথা। তিনি পতাকা নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে বললেও থাকব। আর সে প্রসঙ্গে স্মৃতিচারণ করে মুখ্যমন্ত্রী বলেন, হ্যাঁ, প্রথমবার এমপি হওয়ার পর ও আমার সঙ্গে দীর্ঘদিন দিল্লিতে ছিল। একসঙ্গে রান্না করেছি। অনেক স্মৃতি। সহাস্যে বলেন, ওর প্রেমও আমার দিল্লির কোয়ার্টার থেকে।

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...