Saturday, June 27, 2026

যোগী নয় ও ভোগী, প্রথম দফায় ৫৭-তে ৩৭ আসন পাবে সপা: পাল্টা জানালেন মমতা

Date:

Share post:

নির্বাচনের আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উত্তর প্রদেশ(UttarPradesh) সফরকে কটাক্ষ করেছেন যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)। সোমবার তার মন্তব্যের পাল্টা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(MamataBanerjee) জানালেন, “যোগী নয় আসলে উনি ভোগী।” পাশাপাশি তিনি আরও জানান, প্রথম দফার উত্তরপ্রদেশ নির্বাচনে ৫৭ আসনে মধ্যে ৩৭ আসন পাবে অখিলেশের(Akhilesh Yadav) দল সমাজবাদী পার্টি(SP)।

সোমবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্তব্যের পাল্টা তোপ দেগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার বিষয়ে সকলকে সাবধান করছেন মানে তিনি কতটা ভীত। কতটা সন্ত্রস্ত। উনি নিজেকে যোগী বললেও আসলে যোগী নন। আসলে তো ভোগী। উত্তরপ্রদেশে যারা এনআরসি নিয়ে আন্দোলন করেছে তাঁদের জরিমানা নেওয়া হয়েছে। ওখানে বেটি পড়াও, বেটি বাঁচাও-এর নামে বেটি ভাগাও হচ্ছে। মেয়েদের জলন্ত জ্বালিয়ে দেওয়া হয়। যে কোনও ঘটনা দুর্ভাগ্যজনক। কিন্তু সেই ঘটনার প্রেক্ষিতে সরকার কোনওরকম পদক্ষেপ নিচ্ছে কি না তা গুরুত্বপূর্ণ। সব সরকারের হাতে থাকে না। কিন্তু কৃষকরা আন্দোলন করছে সেখানে মন্ত্রীর ছেলে গিয়ে গাড়ি চালিয়ে দিল। কৃষক হত্যার কী বিচার পেয়েছে উত্তরপ্রদেশের মানুষ।”

আরও পড়ুন:পুরভোটে চারে চার, মানুষকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী

পাশাপাশি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশের সমর্থনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অখিলেশের আমন্ত্রণে উত্তরপ্রদেশে গিয়েছিলাম। পাঞ্জাবি, জাট, দলিত, ঠাকুর, ব্রাক্ষণ সকলেই ছিলেন। আমি কিন্তু ওখানে কিন্তু ভোটে লড়াই করিনি। আর যোগী এখানে বিজেপির হয়ে লড়াই করে প্রচার করেছিলেন। আমি মানুষ বাঁচানোর জন্য উত্তরপ্রদেশে গিয়েছি। উত্তরপ্রদেশ বাঁচলে দেশ বাঁচবে। আমি চাই না অখিলেশ কোনও জায়গায় দুর্বল হোক। প্রথম দফার নির্বাচনে উত্তরপ্রদেশে ৫৭ আসনে মধ্যে ৩৭ আসন পাবে।”

উল্লেখ্য, সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশ সফর নিয়ে বাংলাকে অপমান করার পাশাপাশি তৃণমূল নেত্রীকে আক্রমণ করেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, বিজেপিকে ভোট না দিলে উত্তরপ্রদেশের চেহারা কাশ্মীর, বাংলা, কেরলের মত হবে। শুধু তাই নয়, নাম না করে এদিন ফের মমতাকে উদ্দেশ্য করে যোগী বলেন, বাংলা থেকে উত্তরপ্রদেশে এসে অরাজকতা তৈরীর চেষ্টা করছেন মমতা। অবশ্য যোগীর মন্তব্যের এদিন পাল্টা তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...