Sunday, April 5, 2026

পুরভোটে চারে চার, মানুষকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

চার পুরনিগমে নিরঙ্কুশ জয়ের পথে তৃণমূল কংগ্রেস। জয়ের কারিগর সমস্ত মানুষকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, এই জয় আরও দায়িত্ব বাড়িয়ে দিল। কর্মীদের আরও নম্র, সৌম্য হয়ে মানুষের কাজ করতে হবে। মানুষের প্রয়োজনে কাজ করতে হবে রাস্তায় নেমে। রাস্তা-ঘাট থেকে এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

আরও পড়ুন:WB Municipal Election Result:চার পুরনিগমে নিরঙ্কুশ হওয়ার পথে তৃণমূল, বহু জায়গায় দ্বিতীয় স্থানে বামেরা

কোথাও কোথাও বামেরা বিজেপিকে ঠেলে দ্বিতীয় স্থানে এগিয়ে এসেছে। সে প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এরা আসলে জগাই-মাধাই-গদাই। কখনও বামের ভোট বিজেপিতে, কখনও বিজেপির ভোট বামে আসে, কংগ্রেসে আসে। এটা নতুন কিছু নয়।

শিলিগুড়িতে একদিকে বাম অন্যদিকে বিজেপিকে সরিয়ে আবার তৃণমূল কংগ্রেসের আধিপত্য বাড়ছে। সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এটা স্বাভাবিক। ওরা জেতার পর একটাও কাজ করেনি। আর আমরা শিলিগুড়িতে কাজ করেছি। পাহাড়ে কাজ করছি। বিজেপি চা বাগান খুলে দেবে বলে কথা রাখেনি। আমাদের সেখানে কাজ করতে হচ্ছে। একটার পর একটা প্রকল্পে কাজ হচ্ছে। কোচবিহার, দিনাজপুর সব জায়গায় কাজ হচ্ছে। মানুষ দেখছেন। নিজেদের অভিজ্ঞতা থেকে তৃণমূল কংগ্রসের পাশে দাঁড়াচ্ছেন।

পুরভোটে বিচ্ছিন্ন কিছু ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বাস্তবত কিছুই হয়নি। আমি নির্দেশ দিয়েছিলাম কড়া হাতে মোকাবিলা করতে। পুলিশ করেছে। নির্বাচন কমিশনও করেছে। ধন্যবাদ তাদের। আমি চাই ২৭-এর ভোটেও তাই হোক।

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...