Saturday, June 27, 2026

WB Municipal Election Result:চার পুরনিগমে নিরঙ্কুশ হওয়ার পথে তৃণমূল, বহু জায়গায় দ্বিতীয় স্থানে বামেরা

Date:

Share post:

প্রত্যাশামতোই রাজ্যের চারটি পুরনিগমের ভোটে নিরঙ্কুশ জয়ের পথে তৃণমূল কংগ্রেস। গণনা শুরু হওয়ার পর সকাল থেকেই তৃণমূল প্রার্থীরা পর পর জিততে থাকেন। সকাল ১১টার হিসাব বলছে ইতিমধ্যে ৪টি পুরসভায় কার্যত সংখ্যাগরিষ্টতার পথে তৃণমূল কংগ্রেস। বিধাননগরে ৪১ আসনের মধ্যে ৩৯টিতেই জয়ের পথে তৃণমূল কংগ্রেস। লক্ষ্যণীয় বিষয় হল, বিজেপি একটিতেও এগিয়ে নেই। একটিতে এগিয়ে রয়েছে কংগ্রেস ।অপরটিতে নির্দল। বিধাননগরে জয়ের পথে প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তী, সব্যসাচী দত্ত, দেবরাজ চক্রবর্তী এবং তাপস চট্টোপাধ্যায়ের কন্যাও।

আরও পড়ুন:WB Municipal Election: আজ চার পুরসভার ভাগ্য নির্ধারণ,ক্ষমতায় কারা?

৪৭ আসনের শিলিগুড়ি পুরভোটে ফলাফলে তৃণমূল জিতছে সে নিয়ে কোনও সন্দেহ নেই। তবে বাম-কংগ্রেসও বেশ কয়েকটি ওয়ার্ডে জয়ের পথে। সকাল ১১টার ফলাফলে দেখা যাচ্ছে,  তৃণমূল এগিয়ে ৩১টি আসনে,বাম ও বিজেপি ২টি কেন্দ্রে এবং কংগ্রেস ১টি কেন্দ্রে এগিয়ে। হেরে গিয়েছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। হারার ব্যবধান মাত্র ৫১০। ৩৩ নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন গৌতম দেব।


১০৬ আসনে আসানসোলে দুপুর ১১টায় হিসাবে দেখা যাচ্ছে, ৬০টি আসন ফলাফলের ভিত্তিতে প্রায় ৫০টি এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি এগিয়ে ৪টিতে বাম ২টিতে,কংগ্রেস ১টিতে।

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...