Saturday, March 14, 2026

Vote: ফের চারে চার: সবুজ ঝড়ে উড়ে গেল গেরুয়া-লাল নিশান, বেহাল কংগ্রেসও

Date:

Share post:

ফের চারে চার। জোড়া ফুলের দাপটে কার্যত নিশ্চিহ্ন বাম, বিজেপি, কংগ্রেস। বিধাননগর, আসানসোল (Asansole), চন্দননগর (Chandannagar), শিলিগুড়ি (Siliguri) পুরভোটে বিপুল জয় পেয়েছে জোড়া ফুল শিবির। আঁচড় কাটাতে পারেনি বিরোধীরা। কোথাও ১টা, কোথাও ২টো কোথাও সর্বোচ্চ ৫টি আসন নিয়েই খুশি থাকতে হয়েছে বাম, বিজেপি, কংগ্রেসকে।

শিলিগুড়িতে কোনও রকমে লালপতাকাটা ধরে রেখেছিলেন সিপিআইএম (Cpim) নেতা অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)। কিন্তু এবার সবুজ ঝড়ে উড়ে গিয়েছে লাল নিশান। একেবারে গিয়ে পড়েছে তিন নম্বর স্থানে। আর একুশের বিধানসভা নির্বাচনে যে বিজেপি (Bjp) উত্তরবঙ্গে ভালো ফল করেছিল, শিলিগুড়ি নির্বাচনে তাদের দম্ভচূর্ণ। মাত্র পাঁচটা আসন নিয়েই খুশি থাকতে হয়েছে গেরুয়া শিবিরকে।

চন্দননগরে তো খাতাই খুলতে পারেনি বিজেপি। বিধাননগরেও পদ্ম শিবিরের হাত খালি। বিধাননগরের যেখানে ২৯ টি আসন পেয়েছে তৃণমূল, সেখানে টিমটিম করে একটি হাত উঁচিয়ে দাঁড়িয়ে আছে কংগ্রেস। নির্দল পেয়েছে একটি আসন।

আসানসোলে বিজেপির সংগঠন মজবুত- এমন আত্মশ্লাঘায় ভুগছিলেন রাজ্য নেতৃত্ব। পরে দেখা গেল তৃণমূল যেখানে পেয়েছে ৯০টি আসন, সেখানে ৭ টি আসন নিয়ে বিজেপির খাতা বন্ধ করতে হয়েছে। বামেদের অবস্থা আরও সঙ্গিন। তারা পেয়েছে দুটি আসন। আর কোনও রকমে তিনটি আসন পেয়েছে কংগ্রেস। তবে চন্দননগরে খাতাই খুলতে পারেনি শতাব্দী প্রাচীন দল।

চারটি পুরসভাতেই ভালো শতাংশ ভোট পেয়েছে শাসকদল। দুটিতে দ্বিতীয়তে বামেরা। আর দুটিতে দ্বিতীয়তে রয়েছে বিজেপি। কংগ্রেসের ভোট শতাংশ সাড়ে পাঁচের বেশি এগোয়নি। তাদের থেকে আসানসোল এবং শিলিগুড়িতে এগিয়ে রয়েছেন নির্দল প্রার্থী। ধরাশায়ী বিজেপি। শূন্য থেকে কিছুটা শতাংশ বৃদ্ধি পাওয়ায় হয়তো আলিমুদ্দিনের অলিন্দ্যে সামান্য স্বস্তি। কিন্তু বিধান ভবনে সেটা হওয়ার কথা নয় বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ, কংগ্রেসের ঝুলি প্রায় খালি।

তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জয়ের জন্য মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। লক্ষ্য বেঁধে দিয়েছেন উন্নয়নের। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের বার্তা দিয়েছেন আরো নম্র হওয়ার। জয়ের পরে মানুষের জন্য কাজ করার বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। একইসঙ্গে বিদ্ধ করেছেন বিরোধীদেরও। তাঁর কথায় জগাই-মাধাই-গদাই মিলে ভোট করে। কখনো একজন দ্বিতীয় কখনো অন্যজন তৃতীয় হচ্ছে। আগামী ২৭ তারিখ রাজ্যের বাকি পুরসভাগুলিতে ভোটগ্রহণ। স্বাভাবিকভাবেই আজকের ফল আত্মবিশ্বাস অনেক গুণ বাড়িয়ে দিয়েছে তৃণমূল শিবিরের। একইসঙ্গে বিরোধীদের সামনে ছুড়ে দিয়েছে চ্যালেঞ্জ।

আরও পড়ুন- School reopen : আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে খুলছে রাজ্যের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...