Tuesday, June 23, 2026

School reopen : আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে খুলছে রাজ্যের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল

Date:

Share post:

আগামী ১৬ ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার থেকে রাজ্যের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল খুলে দেওয়া হবে (school reopen) । করোনা অতিমারির জেরে প্রায় দু বছর বন্ধ ছিল রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। বড়দের স্কুল আগেই খুলে দেওয়া হয়েছে। এবার খুলে দেওয়া হবে ছোটদের স্কুলও।

করোনা বিধি মেনে বুধবার থেকে প্রাথমিক স্কুল খোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি ওই দিন থেকেই সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রও খোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কীভাবে বিধিনিষেধ মেনে ক্লাস শুরু করা হবে তার নির্দেশিকা দিয়ে দেবে স্বাস্থ্য দফতর।

সম্প্রতি সপ্তম শ্রেণি পর্যন্ত পঠন পাঠনের জন্য পাড়ায় শিক্ষালয় চালু হয়েছে । আর অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা স্কুলে ক্লাস করছে। এবার একদম ছোটদেরও স্কুলে গিয়ে শিক্ষার্জনের ক্ষেত্রে ছাড়পত্র দিল নবান্ন।

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...