Saturday, April 4, 2026

Victor Banerjee : করোনা আক্রান্ত অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আপাতত স্থিতিশীল

Date:

Share post:

এবার করোনা (covid positive) আক্রান্ত হলেন বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় (actor Victor Banerjee)। বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

বিগত কয়েক বছর ধরেই মুসৌরিতে থাকেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। তবে সম্প্রতি তিনি কলকাতায় এসেছিলেন। ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন আয়োজিত সিনেমার সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। সেই কারণেই কলকাতায় এসেছিলেন অভিনেতা। কিন্তু শেষ পর্যন্ত তিনি আর ওই অনুষ্ঠানে যোগ দেন নি। কারন ততক্ষনে তাঁর রিপোর্ট পজিটিভ এসে গিয়েছে । অভিনেতা নিজেই ফোন করে অনুষ্ঠানের উদ্যোক্তাদের নিজের কোভিড  পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন বলে জানা গিয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...