Saturday, April 4, 2026

Punjab: বড় ধাক্কা কংগ্রেসে, ভোটের আগে দল ছাড়লেন অশ্বিনী কুমার

Date:

Share post:

নির্বাচনের ঠিক আগেই কংগ্রেসকে চিন্তা বাড়িয়ে দল ছাড়লেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অশ্বিনী কুমার(Ashwini Kumar)। এদিন সোনিয়া গান্ধীকে(Sonia Gandhi) চিঠি লিখে কংগ্রেস(Congress) থেকে পদত্যাগ করেন তিনি। চিঠিতে অশ্বিনী কুমার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তাঁর দলত্যাগের কারণ। নির্বাচনের আগে কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় আইন মন্ত্রীর এভাবে দলত্যাগে স্বাভাবিকভাবেই চাপে কংগ্রেস।

কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে (Congress Interim President Sonia Gandhi) লেখা চিঠিতে অশ্বিনী জানিয়েছেন, “বিষয়টি নিয়ে অনেক ভাবনাচিন্তার পরে, এই সিদ্ধান্তে পৌঁছেছি। বর্তমান পরিস্থিতিতে নিজের সম্মান নিয়ে জাতীয় স্বার্থে কাজ করার ক্ষেত্রে দলের বাইরে যেতে চাই।”

আরও পড়ুন:Kalighat: কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠক শুক্রবার

উল্লেখ্য, ৬৯ বছর বয়সী এই রাজনীতিবিদ ভারতের সর্বকনিষ্ঠ অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে কাজ করেছেন। তিনি পাঞ্জাব থেকে ১৪ বছর রাজ্যসভার সাংসদও ছিলেন এবং গত ইউপিএ সরকারে বেশ কয়েকটি দায়িত্বও সামলেছেন তিনি। প্রসঙ্গত, এর আগে কংগ্রেস ছেড়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সুস্মিতা দেব, প্রিয়াঙ্কা চতুর্বেদী, ললিতেশপতি ত্রিপাঠী, আরপিএন সিং-এর মতো নেতারা। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো এবং পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। একের পর এক শীর্ষ নেতৃত্বের এভাবে দল থেকে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে হাত শিবির। এরই মাঝে অশ্বিনী কুমারের মতো জনপ্রিয় মুখ দল ত্যাগ করাই ভোটের আগে রীতিমতো ব্যাকফুটে কংগ্রেস।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...