Wednesday, June 24, 2026

আসন্ন পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে আদালতের দ্বারস্থ বিজেপি

Date:

Share post:

৪ পুরসভা নির্বাচনে লজ্জাজনকভাবে হেরেছে বঙ্গ বিজেপি(BJP)। লজ্জার হারের পর মুখ রক্ষার্থে আসন্ন ১০৮ পুরসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর(Central Force) দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হল বঙ্গ বিজেপি। নির্বাচনের(Election) কমপক্ষে ৭২ ঘণ্টা আগে থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি কলকাতা হাইকোর্টে আবেদন করা হয়েছে গেরুয়া শিবিরের তরফে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটারদের পরিচয়পত্র পরীক্ষা করানোর আর্জির পাশাপাশি একজন নিরপেক্ষ পর্যবেক্ষক এবং নিরপেক্ষ মাইক্রো অবজার্ভার নিয়োগ করার জন্যও আর্জি করা হয়েছে। আগামীকাল অর্থাৎ বুধবার এই মামলার শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে(Kolkata High Court)।

বিজেপি তরফে অভিযোগ তোলা হয়েছে, রাজ্য নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে। শাসক দল মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে। পাশাপাশি পুরসভা নির্বাচনে আদালতের কোনও নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ তুলেছে বিজেপি। তোলা হয়েছে সন্ত্রাসের অভিযোগ। এই পরিস্থিতিতে ১০৮ পৌরসভা নির্বাচনের ক্ষেত্রে আদালত যেতে হস্তক্ষেপ করে তার জন্য আবেদন জানিয়েছেন বিজেপির আইনজীবীরা। যদিও তৃণমূলের তরফে বিজেপির তোলা এই সমস্ত অভিযোগ ইতিমধ্যেই উড়িয়ে দেওয়া হয়েছে। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিকভাবে ওদের লড়াই করার ক্ষমতা নেই, তাই এভাবে বারবার আদালতে মামলা করছে। সব কিছুতেই ওরা রাজ্যপাল ও আদালতে ছুটে বেড়ায়। তৃণমূলের এসবের প্রয়োজন নেই, তৃণমূলের পাশে মানুষের ভালোবাসা আছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...