Thursday, June 25, 2026

Mamata: মুখ্যমন্ত্রীর উন্নয়নের বার্তা, উত্তরকন্যায় আদিবাসী উন্নয়ন পরিষদের বৈঠকে হাজির ২ বিজেপি নেতাও

Date:

Share post:

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার উত্তরকন্যায় আদিবাসী উন্নয়ন পরিষদের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। সেখানে উন্নয়নের বার্তা দেন তিনি। আর উল্লেখযোগ্যভাবে সেই বৈঠকে হাজির ছিলেন বিজেপির (Bjp) দুই আদিবাসী নেতা। বৈঠক থেকে উন্নয়নের বার্তা দেন মুখ্যমন্ত্রী।

সোমবার, উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার, সকালে প্রথমে নবনির্বাচিত কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন মমতা। এরপর বৈঠক করেন আদিবাসী উন্নয়ন পরিষদের সঙ্গে। সেখানেও অধিবাসী উয়ন্নয়নের বার্তা দেন মুখ্যমন্ত্রী। জানান, “আদিবাসীদের সমাজ এগিয়ে চলুক। তাঁদের জমি হস্তান্তর বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের উন্নয়নের জন্য অনেক প্রকল্প নেওয়া হয়েছে। তাঁরা যা পরামর্শ দিয়েছেন তা আগামী মিটিংয়ের আগে করা হবে। এটা রুটিন বৈঠক।’’ বৈঠকে ছিলেন মন্ত্রী বুলুচিক বরাইক (Buluchik Boraik), মুখ্যসচিব-সহ সব আধিকারিক এবং উত্তরবঙ্গের প্রশাসনিক আধিকারিকরা। এই বৈঠকে আদিবাসী সম্প্রদায়ের নির্বাচিত জনপ্রতিনিধিদেরও আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে বৈঠকে ছিলেন মালদহ উত্তরের বিজেপি (Bjp) সাংসদ খগেন মুর্মু এবং আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তিরকে। বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গাকেও আমন্ত্রণ জানানো হয়। তবে তিনি জানিয়েছেন কলকাতায় থাকায় বৈঠকে যেতে পারেননি।

রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রী উন্নয়নমূলক কাজ ছড়িয়ে পড়েছে উত্তর থেকে দক্ষিণে। সেই বার্তা বুঝতে পেরেই আদিবাসী উয়ন্ননের জন্যেই এই দুই নেতা বৈঠকে উপস্থিত হন।

আরও পড়ুন:Mamata Banerjee:মানুষকে পাশে নিয়ে শিলিগুড়ির উন্নয়নের নির্দেশ মমতার

Related articles

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...